1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের মতিঝিলে অবস্থান রাজশাহীতে মিনারেল ওয়াটার প্রতিষ্ঠানকে জরিমানা ১০ হাজার টাকা স্নাতক পাসে নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, কর্মস্থল ঢাকা ছয় বছরেও কাটেনি আম্পানের ক্ষত, দুর্ভোগে ৬ গ্রামের ২৮ হাজার মানুষ রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭৭ মাগুরা জেলা কারাগারে থাকা কয়েদির ঢামেকে মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৬৮ ‘জীবনে উত্থান-পতন আসবেই’, হঠাৎ কেন এমন কথা বললেন পূর্ণিমা? ৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ আরব সাগরে ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি নৌযানের সংঘর্ষ

চার হাজার কেজি জাটকাসহ সাত জেলেকে আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০১৪
  • ১৭০ Time View

ভোলার রামদাসপুর সংলগ্ন মেঘনায় একটি মাছ ধরা ট্রলারে কোস্ট গার্ড অভিযান চালিয়ে চার হাজার কেজি জাটকাসহ সাত জেলেকে আটক করেছে। জব্দ করা হয়েছে ট্রলারটিকে।

বুধবার বিকাল সাড়ে পাঁচটায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মো. ফিরোজ (২৮), বশির (৩৫), শাহজাহান (৩০), আ. মুনাফ (৪০), বিল্লাল (২৫), হাসান (২৫) ও বিল্লাল হোসেন (২০)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের  (ভোলা) পেটি অফিসার তোফাজ্জল হোসেনের নেতৃত্বে কোস্ট গার্ড সদস্যরা অভিযান চালিয়ে ভোলার রামদাসপুর সংলগ্ন মেঘনা থেকে চার হাজার কেজি (১০০ মন) জাটকাসহ সাত জেলেকে আটক করেছে।

আটককৃতরা জানায়, দৌলতখান থেকে জাটকা নিয়ে তারা চাঁদপুরে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। আটককৃত জাটকা দৌলতখানের আওলাদ বেপারী, হাবিবুর রহমান বেপারী ও আওলাদ বেপারীর বলে তারা জানায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত জাটকা, আটককৃত জেলে ও ট্রলারটি কোস্ট গার্ডের হেফাজতে রয়েছে বলে কোস্ট গার্ডের গোয়েন্দা শাখার সদস্য মো. কালিমুল্যাহ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ