1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

নির্বাচনী দায়িত্ব পালন করতে তাঁরা সবাই গাইবান্ধায়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০১৪
  • ১৩৪ Time View

চার হাজার ১২৯ জন পুলিশ। দুই হাজার ৪৭২ জন আনসার। সেনবাহিনীর ৯৫৫ জন। বিজিবির ৬০২ জন। র‌্যাবের ৩০০ জন। সাদা পোশাকে ২০০ জন গোয়েন্দা। চারজন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ৬৭ জন ম্যাজিস্ট্রেট, সব মিলিয়ে প্রায় ১০ হাজার সদস্য।

নির্বাচনী দায়িত্ব পালন করতে তাঁরা সবাই গাইবান্ধায়। ৫ জানুয়ারি স্থগিত হয়ে যাওয়া গাইবান্ধার তিনটি আসনের নির্বাচন কাল বৃহস্পতিবার। আর এই নির্বাচনকে শান্তিপূর্ণ করতেই এই বিপুল তত্পরতা।

ব্যালট না পৌঁছানোর কারণে ৫ জানুয়ারির নির্বাচনে গাইবান্ধার অন্তত দেড় শ কেন্দ্রে ভোটই শুরু করা যায়নি। এ ছাড়া পুড়িয়ে দেওয়া হয়েছিল আরও অর্ধশত কেন্দ্র। ফলে তিনটি আসনের ২০৬টি কেন্দ্রে নির্বাচন স্থগিত করতে হয়।

কিন্তু আজ বুধবার বিকেলে জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেল, কোনো সমস্যা ছাড়াই স্থগিত ২০৬টি কেন্দ্রে বিকেল পাঁচটার মধ্যে ব্যালট পৌঁছে গেছে। কোথাও কোনো সহিংসতার খবর নেই। গাইবান্ধার প্রশাসন বলছে, আগে যেখানে একটি কেন্দ্রে একজন সশস্ত্র পুলিশ ছিল, এবার সেখানে প্রতি কেন্দ্রে পুলিশ-আনসারের ২৭ জন করে সশস্ত্র সদস্য থাকবেন। এ ছাড়া কেন্দ্রের বাইরে থাকছে বিপুলসংখ্যক র‌্যাব-বিজিবি এবং সেনাবাহিনী। সব মিলিয়ে  নির্বাচন সামনে রেখে পুরো জেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। এখন অপেক্ষা কেবল ভোটারের। তবে ভোটাররা যাঁদের ভোট দেবেন, সেই প্রার্থীদের তত্পরতা নেই বললেই চলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ