1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের মতিঝিলে অবস্থান রাজশাহীতে মিনারেল ওয়াটার প্রতিষ্ঠানকে জরিমানা ১০ হাজার টাকা স্নাতক পাসে নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, কর্মস্থল ঢাকা ছয় বছরেও কাটেনি আম্পানের ক্ষত, দুর্ভোগে ৬ গ্রামের ২৮ হাজার মানুষ রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭৭ মাগুরা জেলা কারাগারে থাকা কয়েদির ঢামেকে মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৬৮ ‘জীবনে উত্থান-পতন আসবেই’, হঠাৎ কেন এমন কথা বললেন পূর্ণিমা? ৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ আরব সাগরে ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি নৌযানের সংঘর্ষ

বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী মামুন – আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারি, ২০১৪
  • ১৬৫ Time View

রাজধানীর বাড্ডায় চারটি গুলি ও বিদেশি পিস্তলসহ মামুন (২৮) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

বুধবার বিকাল চারটায় তাকে আটক করা হয়।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাড্ডার আনন্দনগরে অভিযান চালিয়ে সন্ত্রাসী মামুনকে আটক করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে বাড্ডা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

বাড্ডা থানার (ওসি) এম এ জলিল জানান, বিকালে মেরুল বাড্ডার আনন্দনগরে তল্লাশি চৌকি (চেকপোস্ট) বসানো হয়। এ সময় চেকপোস্ট দেখেই মামুন দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশের সন্দেহ হলে তার পিছু নিয়ে দৌড়ে এক পর্যায়ে তাকে ধরে ফেলে। এরপর তার কাছ থেকে চার রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, অস্ত্র মামলায় ১৯ মাস কারাভোগের পর সম্প্রতি মামুন মুক্তি পান। তার বাসা বাড্ডার বৈঠাখালী এলাকায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ