1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স ঈদে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি বার্তা ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন ট্রাম্প ইসরায়েলে ইরানি হামলায় অন্তত ৩০ জন আহত রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র আজ মধ্যপ্রাচ্যের যেসব ফ্লাইট বাতিল আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটা রেওয়াজের বাইরে : স্পিকার আগামীকাল ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

ডেপুটি স্পিকারের পদ চাইবে জাপা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০১৪
  • ১০২ Time View

জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের পদ চাইবে জাপা এমনটি জানিয়েছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার রওশন এরশাদের গুলশানের বাসায় অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এই কথা বলেন।

আনিসুল ইসলাম বলেন, মন্ত্রিত্ব নিয়ে জাতীয় পার্টির অসন্তোষ রয়েছে। আরো কিছু মন্ত্রিত্ব নেওয়ার জন্য সরকারের সাথে আলাপ আলোচনা চলছে।

রংপুর-৬ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিবে জানিয়ে আনিস বলেন, তবে জিএম কাদের সেখান থেকে নির্বাচন করবে কিনা এই বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তাছাড়া ওই আসনটিতো জাতীয় পার্টির নয়।  জি এম কাদের ইচ্ছা করলে তিনি অংশ নিতে পারেন।

বৈঠকে মহাসচিব ও দলের চেয়ারম্যান কেন উপস্থিত ছিলেন না সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সঠিক কোন ব্যাখা দিতে পারেননি আনিসুল ইসলাম মাহমুদ।

এদিকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাপার সংসদীয় দল জাতীয় স্মৃতিসৌধৈ যাবে বলে জানিয়েছেন আরেক প্রেসিডিয়াম সদস্য নাসিম ওসমান। আগামীকাল বুধবার সকাল ১০টায় সংসদ ভবন থেকে যাত্রা করবে বলে জানান তিনি।

রওশন এরশাদের নেতৃত্বে জাপার এমপিদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন আনিসুল ইসলাম মাহমুদ কাজী ফিরোজ রশিদ, তাজুল ইসলাম চৌধুরী, মশিউর রহমান রাঙ্গা, ইয়াহিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ