1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী ঢাকার সাত রুটে কোম্পানিভিত্তিক বাস চালু খুলনায় দুটি আগ্নেয়াস্ত্রসহ আশিক বাহিনীর ‘শুটার জনি’ গ্রেপ্তার জেমস বন্ডের সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে মৃতদের স্মরণ উৎসব ট্রাইব্যুনালের বিচার নিয়ে মন্তব্য, ব্যারিস্টার ফুয়াদকে তলব পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম শুরু করছে সরকার নতুন মজুরি বোর্ড গঠন: শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সৌদির তুলনায় আমরা কিচ্ছু না, দয়া করে তারা আমাদের কথা শোনে: ধর্মমন্ত্রী রাজনৈতিক দলে সুশাসনের ঘাটতি, বাড়ছে পেশিশক্তির প্রভাব: টিআইবি

নতুন মন্ত্রিসভার শপথ কাল

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জানুয়ারি, ২০১৪
  • ১৩৭ Time View

আগামীকাল রোববার বেলা সাড়ে তিনটায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি আবদুল হামিদ তাঁদের শপথ পড়াবেন।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোশাররাফ হোসাইন ভূইয়া আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সচিবালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ কথা বলেন। তিনি জানান, এবার মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপমন্ত্রীরাও নতুন মন্ত্রিসভায় থাকবেন।
মন্ত্রিপরিষদ সচিব জানান, মন্ত্রিসভার আকারসহ দপ্তর বণ্টনের বিষয়ে সুপারিশ করেছেন প্রধানমন্ত্রী এবং বিকেলে রাষ্ট্রপতি তা অনুমোদন করেছেন। কালকের অনুষ্ঠানে এক হাজারের বেশি অতিথি থাকবেন। ওই অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকেও দাওয়াত দেওয়া হয়েছে। তিনি বলেন, ইতিমধ্যেই ভাবী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ফোন করা হয়েছে। আজ রাতের মধ্যেই এ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
মোশাররাফ হোসাইন ভূইয়া জানান, নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে বর্তমান মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়েছে বলে গণ্য করা হবে। আগামীকাল থেকে নতুন মন্ত্রিসভা কাজ করবে। তিনি বলেন, কালই বর্তমান উপদেষ্টাদের অব্যাহতি দেওয়া হবে। একই সঙ্গে মন্ত্রী-প্রতিমন্ত্রী, উপদেষ্টাদের নিয়োগ ও দপ্তর বণ্টন করা হবে। মন্ত্রীদের নিয়োগকর্তা রাষ্ট্রপতি আর উপদেষ্টাদের প্রধানমন্ত্রী।

মোশাররাফ জানান, নতুন মন্ত্রিসভার বৈঠক সোমবার হবে না। তবে পরের সপ্তাহ থেকে যথারীতি মন্ত্রিসভার বৈঠক হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ