1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

আ.লীগ-বিএনপি একসঙ্গে সংখ্যালঘুদের রক্ষা করবে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০১৪
  • ১২৬ Time View

সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার বিষয়ে একমত হয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা। তাঁরা সব ধরনের সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণভাবে বসবাসের ঘোষণাও দিয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের বেড়াডাঙ্গা বাজার চত্বরে কুপতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর রহমানের সভাপতিত্বে এক সভায় দুই দলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দলের মধ্যে এই সমঝোতা হয়।
আওয়ামী লীগ কুপতলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড (বেড়াডাঙ্গা) কমিটির সাধারণ সম্পাদক জিয়াদ আলী বলেন, এলাকায় সম্প্রীতি বজায় রাখতে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতা এবং এলাকার সব স্তরের মানুষের উপস্থিতিতে আমরা দুই দলের নেতা-কর্মীরা একমত হয়েছি।
বিএনপি কুপতলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড (বেড়াডাঙ্গা) কমিটির সভাপতি ফয়জার রহমান বলেন, যেকোনো রাজনৈতিক কর্মসূচিতে তাঁরা সহিংসতা এড়িয়ে চলবেন। বিএনপি কুপতলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড (বেড়াডাঙ্গা) কমিটির সাধারণ সম্পাদক শামছুল আলম বলেন, ‘এলাকার সংখ্যালঘু সম্প্রদায়কে আমরা আশ্বস্ত করতে চাই যে, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না।’
গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদ সংখ্যালঘুদের নিরাপত্তায় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীরা একমত হওয়ার কথা নিশ্চিত করেছেন।
৬ জানুয়ারি রাত নয়টার দিকে ওই গ্রামের নরেশ চন্দ্র ও ননী গোপালের পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান ও তাঁদের ঘরবাড়িতে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ