1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

সোহাগ গাজীর সঙ্গে পুলিশের দুর্ব্যবহারের অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০১৪
  • ১৭৮ Time View

জাতীয় দলের ক্রিকেটার সোহাগ গাজীকে চড় মেরেছেন পুলিশের এক এএসআই। রাজধানীর রুপনগরে আজ দুপুর সাড়ে তিনটায় এ ঘটনা ঘটে।

একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ক্রিকেটার সোহাগ গাজীর সঙ্গে রুপনগর থানার এসআই মঈনের বাকবিতণ্ডার এক পর্যায়ে চড় মারার এই ঘটনা ঘটে। পরে ঐ পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

জানা যায়, রূপনগর থানার সিভিল টিমের উপপরিদর্শক (এসআই) মঈন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) ওহিদ একটি সাদা মাইক্রোবাসে করে টহল দিচ্ছিলেন। রূপনগর আবাসিক এলাকার ১০ নম্বর সড়কে জাতীয় দলের ক্রিকেটার সোহাগ গাজীর বাসার কাছে সিভিল টিমের ওই গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে দুই পুলিশ কর্মকর্তার সঙ্গে সোহাগ গাজীর বাকবিতণ্ডাহয়।

এএসআই ওহিদ বাকবিতণ্ডার এক পর্যায়ে সোহাগ গাজীকে থাপ্পড় মেরে তাকে পুলিশের গাড়িতে তুলে নেয়ার চেষ্টা করে।

পরে ঐ পুলিশ কর্মকর্তা স্থানীয়দের কাছ থেকে সোহাগ গাজীর পরিচয় জানতে পারলে ওই এএসআই ওহিদ ক্রিকেটার সোহাগ গাজীর কাছে ক্ষমা চান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ