1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনামঃ
নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানা দেখিয়ে জেলা কোটায় চাকরি নেন ১১৭৩ কনস্টেবল সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জানুয়ারিতে বর্ধিত মজুরি পাবেন পোশাকশ্রমিকেরা কঙ্গো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্ট প্রতিস্থাপন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় কর্মসূচি দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’ নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকানদের কাছ থেকে জয় ছিনিয়ে নিল ডেমোক্র্যাটরা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর

শেখ হাসিনাকে সরকার গঠনে রাষ্ট্রপতির আহ্বান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০১৪
  • ১৫২ Time View

আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। আজ বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান।
আজ সকালে জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের নবনির্বাচিত সাংসদরা শপথ নেন। এরপর আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে শেখ হাসিনাকে সংসদীয় দলের নেতা নির্বাচন করা হয়।
সন্ধ্যায় দশম সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে আওয়ামী লীগের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত্ করতে বঙ্গভবনে যান। সেখানে আওয়ামী লীগের সংসদীয় দলের সিদ্ধান্তের কথা শেখ হাসিনা রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় রাষ্ট্রপতি আবদুল হামিদ শেখ হাসিনাকে সরকার গঠনের আহ্বান জানান।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় শেখ হাসিনার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নির্বাচনকালীন সরকারের স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ