1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামে যুবলীগকর্মী নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০১৪
  • ১৩১ Time View

চট্টগ্রামের রাউজানের হলদিয়ায় রাবার বাগান এলাকায় এক যুবলীগ কর্মী খুন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে ডেকে নিয়ে সন্ত্রাসীরা  কুপিয়ে হত্যা করেছে।
পুলিশ জানায়, বিকেল ৫টার সময় হলদিয়া ইউনিয়নের যুবলীগ কর্মী নাসিরকে এলাকার সাবেক মেম্বার মহসিন আমিনের ছেলে তৌহিদুল আলম বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তাকে হলদিয়া রাবার বাগানে জমি দেখার কথা বলে নেয়ার পর তৌহিদুল আলম ও নাসির মটরসাইকেল থেকে নেমে পায়ে হেঁটে জমি দেখতে যাওয়ার পথে অঞ্জাতনামা চার/পাঁচ জন সন্ত্রাসী হঠাৎ জঙ্গল থেকে বের হয়ে এলোপাতাড়ি নাসিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। এ সময় তৌহিদুল আলম নাসিরকে ফেলে পালিয়ে যায়। সন্ত্রাসীরা নাসিরকে ধারালো অস্ত্র  দিয়ে জবাই করে হত্যা করে।
পরে এলাকার লোকজন রাউজান থানায় খবর দিলে সন্ধ্যা ৭টার সময় রাউজান পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাসিরের লাশ উদ্ধার করেছে।
রাউজানের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ জানান, মাছ চাষ নিয়ে বিরোধ, এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে সহযোগীদের হাতে নাসির নিহত হয়েছে। আমরা তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ