1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

বাগেরহাটে ১৩৭ কেন্দ্রের ১১৮টি ঝুঁকিপূর্ণ

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারি, ২০১৪
  • ১৭৯ Time View

বাগেরহাট-৪ আসনে (মোরেলগঞ্জ ও শরণখোলা) ১৩৭টি ভোট কেন্দ্রের মধ্যে ১১৮টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা ৭২টি।

বাগেরহাট জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মু. শুকুর আলী জানান, বাগেরহাট-৪ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫৯ হাজার ৬৬৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৩২৪ এবং নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৩৪৪ জন।

আগামীকাল রবিবার ভোটগ্রহণের জন্য ১৩৭টি ভোটকেন্দ্রের ৬৭৮টি বুথে ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভুঁকিপূর্ণ প্রতিটি কেন্দ্রের জন্য সাধারণ কেন্দ্রের চেয়ে দ্বিগুন নিরাপত্তা রক্ষীসহ জনবল বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি র‌্যাব, পুলিশি টহল, মোবাইল টিম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনী স্টাইকিং ফোর্স হিসেবে থাকবে।

বাগেরহাটের পুলিশ সুপার নিজামুল হক মোল্লা জানান, ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য প্রতিটি কেন্দ্রে ছয়জন পুরুষ আনসার, চারজন নারী আনসার, একজন পিসি, একজন এপিসি ও তিনজন পুলিশ সদস্য সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন।এ আসনে ভোটযুদ্ধে আওয়ামী লীগ থেকে বর্তমান সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন (নৌকা)।

অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন মোড়েলগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের আহবায়ক অ্যাডভোকেট মনিরুল হক তালুকদার (ঘড়ি), পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রহিম খান (আনারস) ও বিএনএফের প্রার্থী মো. সাখাওয়াত হোসেন (টেলিভিশন)।

এ আসনে আওয়ামী লীগ প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগের অপর দুই বিদ্রোহী প্রার্থীর হাড্ডা-হাড্ডি লড়াই হবে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ