1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাশিয়াকে চাপে ফেলতে নিষেধাজ্ঞা বিল পাস যুক্তরাষ্ট্রের, শুল্কের নিশানায় ভারত-চীন আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ : রুশ রাষ্ট্রদূত নির্বাচনি এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি জামায়াতের লংমার্চে ঢুকে নাশকতার পাঁয়তারা করছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন ভালো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী বাংলার জাহাজশিল্পের বিশ্ববাজার ও ব্রিটিশ আমলে ধ্বংস প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ নারী ক্রিকেট দল ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর তারিখ জানালেন বিমানমন্ত্রী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি, লাগবে স্নাতক পাস

পাখির প্রেমে জাবি ক্যাম্পাসে মজিনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৩
  • ১৬৪ Time View

কুয়াশার শিশিরে হঠাৎ অতিথি পাখি দেখতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে প্রশাসনিক ভবনের সামনের লেকে বাইনোকুলারের মাধ্যমে তিনি অতিথি পাখি দেখেন। এ সময় মজিনার সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তাসহ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ। খুব কাছ থেকে অতিথি পাখি দেখে বিস্মিত হন মার্কিন রাষ্ট্রদূত। জলাশয়গুলোতে পাখির বিচরণ দেখে মুগ্ধ হন তিনি। এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্যেরও প্রশংসা করেন তিনি। পরে তিনি প্রীতিলতা ও জাহানারা ইমাম হল সংলগ্ন আরো একটি লেক পরিদর্শন করেন। এছাড়াও মার্কিন রাষ্ট্রদূত প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক অধ্যাপক মোস্তফা ফিরোজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ওয়াইল্ড লাইফ রেসকিউ সেন্টার পরিদর্শন করেন। মার্কিন রাষ্ট্রদূতের আকস্মিক সফর প্রসঙ্গে অধ্যাপক মোস্তফা ফিরোজ জানান, ছুটির দিনে অতিথি পাখি দেখতে ক্যাম্পাসে আসেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনা। প্রতিবছর তিনি বিভিন্ন জায়গায় অতিথি পাখি দেখতে যান। এর অংশ হিসেবে তিনি জাহাঙ্গীরনগরে এসেছেন। এটা মজিনার ব্যক্তিগত সফর বলে জানান তিনি। উল্লেখ্য, উত্তরের শীত প্রধান দেশ রাশিয়ার সাইবেরিয়া, মঙ্গোলিয়া, নেপাল, চীনের জিনজিয়াং ও ভারত মহাসাগর থেকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে আসে অতিখি পাখিরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জলাশয়গুলো এসব অতিথি পাখির নিরাপদ জলকেলির জন্য বিখ্যাত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ