1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

অবরোধের কারণে পেছাল বাণিজ্যমেলা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৩
  • ১১৪ Time View

রাজনৈতিক অস্থিরতার কারণে ১০ দিন পিছিয়ে গেল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। আগামী ১ জানুয়ারির পরিবর্তে ১১ জানুয়ারি বেলা ১১টায় মেলা উদ্বোধন করা হবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা আবদুল লতিফ বকসী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অংশগ্রহণকারীদের আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে এবং বিভিন্ন চেম্বার ও ব্যবসায়ী সংগঠনের সহযোগিতায় প্রতি বছর অনুষ্ঠিত হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। দেশের বিভিন্ন সরকারি, বেসরকারি উৎপাদনকারী, বণিক সমিতি, রপ্তানিকারক ছাড়াও বিদেশি বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যবসায়ী সংগঠন মেলায় অংশ নেয়।
টানা অবরোধ আর রাজনৈতিক অস্থিরতায় এবার বাণিজ্যমেলার স্টল নির্মাণসহ আনুষঙ্গিক কাজ এখনো শেষ করতে পারেনি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। পাশাপাশি এ অবস্থায় মেলা শুরু হলে তেমন সাড়া পাওয়া যাবে না বলেও মনে করছে তারা। ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে রপ্তানি উন্নয়ন ব্যুরো মেলা পেছাতে মন্ত্রণালয়কে অনুরোধ জানায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ