1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ছেলের সঙ্গে ক্রিকেট খেলেন শচীন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৩
  • ১৫৪ Time View

অবসর জীবন কেমন হয় এখনও ঠাওর করে উঠতে পারেননি শচীন টেন্ডুলকার। এখনও তার কাছে মনে হচ্ছে না যে, ক্রিকেট-উত্তর জীবনে প্রবেশ করেছেন। ছেলে অর্জুনের সঙ্গে ক্রিকেট খেলেন। মজা পান। সময়টা ভালোই কাটছে।
গত মাসে ক্রিকেট থেকে চূড়ান্ত অবসর নিয়েছেন শচীন। বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে ২০০তম টেস্ট খেলে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। অথচ এখনও তার মনেই হচ্ছে না যে, তিনি আর কোনো দিন খেলবেন না। ‘এখনও ঠিক সেভাবে শূন্যতা অনুভব করছি না। মনেই হচ্ছে না যে, আর কোনো দিন ভারতের হয়ে খেলব না। এখন ছেলের সঙ্গে খেলি। বেশ মজা পাই’, একটি টিভি সাক্ষাৎকারে বলেছেন শচীন। প্রায় শতাব্দীর সিকি কাল ক্রিকেটই ছিল যার ধ্যান-জ্ঞান, তিনি কি কোনো শূন্যতা অনুভব করেন না? ‘সে এক তুমুল ব্যস্ত সময় গেছে। কত ঘটনা। গত মাসের পর পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারছি। এটারই অপেক্ষায় ছিলাম আমি’, যোগ করেন তিনি। শচীনের সংযোজন, ‘ক্রিকেট খেলা দেখাটা উপভোগ করি। আমার ছেলেও তাই। জানি, ক্রিকেটকে আমি দূরে সরিয়ে রাখতে পারব না।’ ওয়েবসাইট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ