1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

‘ওয়ার্ল্ড সকার’-এর বর্ষসেরা রোনালদো

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৩
  • ১৯১ Time View

ফুটবল ম্যাগাজিন ‘ওয়ার্ল্ড সকার’-এর বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে পর্তুগাল ও রিয়াল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

 

‘ওয়ার্ল্ড সকার’-এর বর্ষসেরা হওয়ার পথে বার্সা তারকা লিওনেল মেসি ও বায়ার্ন মিউনিখের তারকা ফ্র্যাঙ্ক রিবেরিকে হারিয়েছেন রোনালদো।এ বছরের ফিফা ব্যালন ডি’অর পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় রোনালদোর সঙ্গী এ দুই ফুটবলার।

বিশ্বের বিভিন্ন প্রান্তের সাংবাদিক ও ফুটবল বিশেষজ্ঞদের নিয়ে গড়া একটি প্যানেলের ১,০৭৫টি ভোট পেয়েছেন রোনালদো। মেসি ও রিবেরির ভোট যথাক্রমে ৯২৬ ও ৮৭০।

‘ওয়ার্ল্ড সকার’-এর বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন গত মৌসুমে প্রথম জার্মান ক্লাব হিসেবে বায়ার্ন মিউনিখকে ‘ট্রেবল’ এনে দেয়া ইয়ুপ হেইঙ্কেস। সেরা দল অনুমিতভাবেই বায়ার্ন মিউনিখ।

উল্লেখ্য, দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন রোনালদো। প্রথমবার পেয়েছিলেন ২০০৮ সালে। সেবার ফিফা বর্ষসেরার পুরস্কারও উঠেছিল তার হাতে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ