1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি: সংসদে প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও খামেনিসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন চীনা ভাইস মিনিস্টার মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান ভালভার্দের হ্যাটট্রিকে সিটিকে লজ্জায় ডুবাল রিয়াল মাদ্রিদ প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদে কালেমা তাইয়্যিবা আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলতে হবে

টঙ্গীতে আশরাফের গাড়িবহর লক্ষ্য করে হামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০১৩
  • ৯৯ Time View

asrafগাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের গাড়িবহর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।বিরোধী দলের অবরোধের মধ্যে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গীর হোসেন মার্কেটের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা জানান, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার জন্য সকালে ঢাকা থেকে নিজের এলাকা কিশোরগঞ্জের পথে রওনা হন।

তার গাড়িবহর টঙ্গীর হোসেন মার্কেট পার হওয়ার পরপরই রাস্তার ওপর অন্তত তিনটি হাতবোমা ও ঢিল ছোড়া হয়।

টঙ্গী থানার ওসি কাজী ইসমাইল হোসেন বলেন, “ঢিলের আঘাতে কয়েকটি গাড়ির কাচ ভেঙেছে। তবে মন্ত্রীর গাড়িবহর নিরাপদেই গন্তব্যের উদ্দেশ্যে চলে গেছে। তাদের গাড়ির কোনো ক্ষতি হয়নি।”

সৈয়দ আশরাফের গাড়ি বহরই এ হামলার লক্ষ্য ছিল বলেও মন্তব্য করেন ওসি।

মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা সৈয়দ তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা টঙ্গী পার হওয়ার সময় পেছনে বিকট আওয়াজ পেয়েছি। আমাদের কোথাও সমস্যা হয়নি। আমরা কিশোরেগঞ্জে পৌঁছে গেছি।”

এ ঘটনায় কেউ আহত হননি বলে ওসি কাজী ইসমাইল জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ