1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কৃষকদের মাঝে যথাসময়ে সার-বীজ প্রদানে সরকার পদক্ষেপ নিয়েছে: কৃষি মন্ত্রী প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র নির্মাণ করবে সরকার: শিক্ষামন্ত্রী বায়ু, পানি ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে: আব্দুল আউয়াল মিন্টু ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য ‘সময় নেই’ যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি নির্বাচনী ম্যানিফেস্টোতে প্রত্যেক শ্রেণি-পেশার জন্যই কিছু না কিছু রেখেছি : প্রধানমন্ত্রী পুনরায় বৃত্তি পরীক্ষা চালু হওয়ায়, শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ইন্টার মায়ামির প্রধান কোচের পদ থেকে হাভিয়ের মাচেরানোর আকস্মিক পদত্যাগ চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল: বায়ার্নের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা দেখছেন লুইস ফিগো বাংলা নববর্ষে দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ অব্যাহত, বিস্তারের আশঙ্কা ‘প্রেশার কুকার’ চলচ্চিত্রে শহুরে নারীদের জীবনসংগ্রাম ও সামাজিক চাপের চিত্রায়ণ

বিমান দুর্ঘটনার মহড়া

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৩
  • ৮৬ Time View

mahoraহযরত শাহজালাল (রহ.) আর্ন্তজাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘটনা মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহরায় ৭৪৭ উড়োজাহাজ দিয়ে ডামি দুর্ঘটনা দেখানো হয়। যেখানে দুর্ঘটনার কবলে পড়েন ১০ জন। তারপর উদ্ধারকারীরা এসে তাদেরকে উদ্ধার করে।

রোববার বেলা পৌনে ১২টার দিকে এ মহড়ার উদ্বোধন করেন বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী এ বি এম রুহুল আমীন হাওলাদার।

রুহুল আমীন বলেন, “জাতীয় জীবনে এই ধরনের মহড়া খুবই গুরুত্বপূর্ণ। এমন মহড়া বিদেশের কাছে দেশের ভাবমূর্তিকে সমাদৃত করে।”

তিনি আরো বলেন, “এই ধরনের মহড়া দুর্ঘটনায় সংশ্লিষ্টদেরকে উদ্ধারে ভূমিকা রাখে। মহড়া পদ্ধাতিকে আরো উন্নত ও আধুনিকায়ন করতে হবে, যাতে অল্প সময়ে উদ্ধার কাজ সম্পন্ন করা যায়। একটি হাসপাতাল ও বার্ন ইউনিট করা হলে ভাল হবে, তার জন্য সিভিল অ্যাভিয়েশনকে প্রধানমন্ত্রী বরাবর একটি প্রস্তাব দিতে হবে।”

মহড়া চলাকালীন আর্ন্তজাতিক ও অভ্যন্তরীন সকল বিমান চলাচল বন্ধ রাখা হয়।
বিমান বন্দর জরুরি ব্যবস্থা মোকাবিলায় দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে প্রতি দু’বছর পর পর এ মহড়ার আয়োজন করে থাকে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ।

মহড়ায় সিভিল অ্যাভিয়েশনের ফায়ার সার্ভিস, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ বিমান বাহিনীর অগ্নি নির্বাপক গাড়ি ও হেলিকপ্টার, বাংলাদেশ নৌ বাহিনীর ডুবুরি, বাংলাদেশ সেনা বাহিনীর উদ্ধার যান ও উদ্ধার কারীগণ, বিভিন্ন এয়ার লাইন্সের প্রতিনিধিরা, সিভিল অ্যাভিয়েশন বাংলাদেশ হেল্থ সার্ভিসসহ কয়েকটি বেসরাকারি হাসপাতলের ডাক্তার ও ফাস্ট এইট ক্রুরা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী, সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মাহুমুদ হোসেন, বিমানের এমডি জন কেভিন স্টিলসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ