1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী ঢাকার সাত রুটে কোম্পানিভিত্তিক বাস চালু খুলনায় দুটি আগ্নেয়াস্ত্রসহ আশিক বাহিনীর ‘শুটার জনি’ গ্রেপ্তার জেমস বন্ডের সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে মৃতদের স্মরণ উৎসব ট্রাইব্যুনালের বিচার নিয়ে মন্তব্য, ব্যারিস্টার ফুয়াদকে তলব পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম শুরু করছে সরকার নতুন মজুরি বোর্ড গঠন: শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সৌদির তুলনায় আমরা কিচ্ছু না, দয়া করে তারা আমাদের কথা শোনে: ধর্মমন্ত্রী রাজনৈতিক দলে সুশাসনের ঘাটতি, বাড়ছে পেশিশক্তির প্রভাব: টিআইবি

এক রানের জয়!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৩
  • ১৬০ Time View

1-মাত্র এক রানের জয় সিরিজ জিতে গেলো পাকিস্তান। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিলো মিসবাহ-উল-হকের দল।

বৃষ্টির কারণে ৪৫ ওভারে খেলা হয় ম্যাচটি।

ম্যাচে প্রথমে ব্যাটিং করে ৪৫ ওভারে অলআউট হয়ে ২৬২ রানের সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। ওপেনার আহমেদ শেহজাদ করেন ১০২ রান। এছাড়া ৪২ রান করে করেন সোহাইব মাকসুদ ও উমর আকমল।

প্রোটিয়াদের হয়ে ছয় উইকেট নেন ডেল স্টেইন।

এরপর ব্যাটিংয়ে নেমে ধীরে এগুতে থাকে প্রোটিয়ারা। তাদের হয়ে সর্বোচ্চ ৯৮ রান করেন ওপেনার হাশিম আমলা।

৪৪ ওভার পর্যন্ত প্রোটিয়ারা সংগ্রহ করে ২৫৪ রান। ফলে শেষ ওভারে জয়ের জন্য তাদের লক্ষ্য দাঁড়ায় নয় রান। প্রথম বলে এক রান নেন ডেভিন মিলার। দ্বিতীয় বলে জুনায়েদ খান আউট করে দেন জেপি ডুমিনিকে। আনোয়ার আলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তৃতীয় বলে রান নিতে ব্যর্থ হন মিলার। চতুর্থ বলে এক রান নেন তিনি।

শেষ দুই বলে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় সাত রান। পঞ্চম বলে লেগ-বাইয়ে এক রান দেন জুনায়েদ। ফলে শেষ বলে ছয় মারার প্রয়োজন হয় প্রোটিয়াদের। শেষ বলটিকেও অনন্য দক্ষতায় ব্যাটসম্যানের কাছে দুর্বোধ্য করে দেন জুনায়েদ। মিলারের পায়ে লেগে বল চলে যায় সীমানা দড়ির বাইরে। কিন্তু তাতেও জয় আসেনি দক্ষিণ আফ্রিকার; হারতে হয়েছে এক রানের ব্যবধানে!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ