1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শান্তি বিনির্মাণে আরও বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অক্টোবরে শুরু হবে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা রংপুর বিভাগের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন: যে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত সরকার চামড়া ও পাদুকা শিল্পের রপ্তানি বাড়াতে রোডম্যাপ তৈরী করছে ইমানের অষ্টম শাখা: হাশরের ওপর বিশ্বাস ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বুস্ট-রবি ও বিকাশসহ ৫ প্রতিষ্ঠান পাওনাদারের টাকা পরিশোধ এড়াতে ‘অপহরণের’ নাটক ব্যবসায়ীর ভৈরবের ভাঙনে হারাচ্ছে শিকড়, সরকারের কাছে আকুতি মালয়েশিয়ার নাজমুসের

শিথিল হতে যাচ্ছে নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৩
  • ১৫০ Time View

iran-16ইরানের সাথে চলতি মাসেই অন্তত দুইবার আলোচনায় বসেছে বিশ্বশক্তিরা। পরমাণু চুক্তি নিয়ে দু’পক্ষের মধ্যে সম্মতিও হয়েছে। আর এর মধ্যেই সুখবর চলে এলো ইরানে। আগামী মাস অর্থাৎ ডিসেম্বরেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরা ফ্যাবিয়াসের বরাত দিয়ে সোমবার এ খবর জানায় বিবিসি।

তবে ইরানের উপর আরোপিত এ নিষেধাজ্ঞা সীমিত আকারে তুলে নেয়া হবে বলে জানান ফ্যাবিয়াস। তাই এই নিষেধাজ্ঞাকে ‘শিথিলকরণ’ বলে অভিহিত করাই শ্রেয়। এ বিষয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে বৈঠকেও বসবেন ইইউ নেতারা। নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার প্রক্রিয়া হিসেবে ইইউ-এর সদস্যভুক্ত ২৮ দেশেরই অনুমোদন লাগবে।

ইরানের পরমাণু সমৃদ্ধিকরণের জের ধরেই গত একদশক দেশটির উপর চটে ছিল পশ্চিমা দেশগুলো। কিন্তু এ বছর হাসান রুহানি নির্বাচিত হওয়ার পর থেকেই বরফ গলতে শুরু করে দুই পক্ষের। এরই জের ধরে নভেম্বরের শুরুর দিকে জেনেভায় ছয় বিশ্বশক্তির সাথে পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ যারিফ।

সে সময় চুক্তিটি আলোর মুখ না দেখলেও সম্পর্কের অগ্রগতি হয়েছে বলে জানান সবাই। পরবর্তীতে গত সপ্তাহে ফের জেনেভায় শুরু হয় আলোচনা। বহু বিতর্কের পর উভয় পক্ষের সম্মতিতে সম্পন্ন হয় চুক্তি। তবে ইরান বিরোধী ইসরাইল কিছুতেই খুশি হতে পারেনি। ফলে এ চুক্তিকে ‘ঐতিহাসিক ভুল’ বলে অভিহিত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ