1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

অ্যাশ-ক্যাটের ‘ধুম’ লড়াই

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০১৩
  • ১৪৯ Time View

askatবলিউডে ‘ধুম’ সিরিজ নিয়ে ধুম-ধাড়াক্কা আলোচনা চলছে। দুই ‘ধুম’ কন্যা ঐশ্বরিয়া ও ক্যাটরিনাকে নিয়ে মেতে উঠছে বলিউড। বলিউডের এই দুই সুন্দরী কে বেশি ঝলক দেখিয়েছে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

‘ধুম-টু’তে ঐশ্বরিয়ার চোখ ধাঁধানো ঝলক এখনো ভুলেনি বলিউড। যেমন অ্যাকশন ঠিক তেমনি আবার আবেদনও ছড়িয়েছেন তিনি। এ চরিত্রে নিজেকে তার পুরো ক্যারিয়ারে সেরাভাবে উপস্থাপনের জন্য অনেক পরিশ্রমও করেছিলেন।

অন্যদিকে ‘ধুম-থ্রি’তে এখন পর্যন্ত যতটুকু দেখা গেছে ক্যাটরিনাকে তাতে অ্যাশ’র সেই ঝলক ভুলিয়ে দিতে পারেন এই সুন্দরী। ‘ধুম-থ্রি’তে ক্যাটরিনাও দেখিয়েছেন তার রূপের ঝলক আর অ্যাকশনের কারিশমা। চেষ্টা করেছেন সবদিক থেকেই ঐশ্বরিয়াকে ছাড়িয়ে যেতে।

‘ধুম-টু’ বের হওয়ার পর ঐশ্বরিয়া খোলামেলা পোশাকে নতুন করে আলোচিত হয়েছিল। এ সিনেমায় ঐশ্বরিয়া আটসাট এবং ছোট পোশাকে হাজির হয়েছেন। হাইহিল পরে নিজেকে আবেদনময়ী হিসেবে পর্দায় উপস্থাপন করেন। নায়ক হৃত্বিক রোশনের সাথে কয়েকটি রোমান্টিক দৃশ্যেও অংশ নেন। এর মাঝে তাদের একটি চুম্বন দৃশ্যও বেশ আলোচনার ঝড় তুলে। শোনা যায়, এই চুম্বনের দৃশ্য নিয়ে অভিষেক বচ্চনের সাথে কিছুটা ঝামেলাও বাধে হৃত্বিক রোশনের।

এদিকে ‘ধুম-থ্রি’তে আরো বেশি ছোট পোশাকে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। আটসাট আর ছোট পোশাকে নিজেকে বেশ আবেদনময়ী করে তিনি পর্দায় হাজির হয়েছেন। আমির খানের সাথে কয়েকটি রোমান্টিক দৃশ্যেও অভিনয় করেছেন। এর মাঝে একটি দৃশ্য বেশ ঘনিষ্ঠভাবে দেখা যাবে। ইতোমধ্যে ওই দৃশ্য নিয়ে বলিউডে বেশ আলোচনাও শুরু হয়ে গেছে।

ক্যাটরিনার ভক্তরা বলছে ‘ধুম-টু’র অ্যাশ থেকে ‘ধুম-থ্রি’ তে বেশি আবেদনময়ী এবং আকর্ষণীয় লাগছে ক্যাটকে। তবে ‘ধুম’ কন্যা হিসেবে কে বেশি ধামাকা দেখিয়েছে তা জানতে অপেক্ষা করতে হবে আরো কয়েকটা দিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ