1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত প্রস্তুত ৬ দেশ ফিলিস্তিন চেয়েছিল নিষেধাজ্ঞা, ইসরায়েলকে জরিমানা করেই ছেড়ে দিল ফিফা ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আভাস ‘ইরানি হামলায়’ মার্কিন যুদ্ধবিমানের জরুরি অবতরণ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয় : প্রেস উইং

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০১৩
  • ৯৯ Time View

hasinaকমনওয়েলথ সরকার প্রধান ও রাষ্ট্র প্রধানদের বৈঠক (সিএইচওজিএম)-২০১৩-তে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দু’দিনের শ্রীলঙ্কা সফর শেষে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা শুক্রবার রাত পৌনে ১২টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান।

এর আগে রাত ৮টা ২০ মিনিটে কলম্বোর বন্দরনায়েকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী। এ সময় শ্রীলঙ্কার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী পবিত্র দেবী ওয়ান্নিয়ারাচ্চি এবং কলম্বোর বাংলাদেশ হাইকমিশনার সাইফুর রহমান প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় সিএইচওজিএম’র উদ্বোধনী অনুষ্ঠান এবং বিশেষ অধিবেশনে যোগদান করেন। বৈঠকে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী শ্রীলংকার প্রেসিডেন্ট মহিন্দ্র রাজাপাকসে এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কে’র সাথেও বৈঠক করেন।

সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, এ্যাম্বাসেডর এ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মোহাম্মদ ওয়াহিদ উজ-জামান, পররাষ্ট্র সচিব শহীদুল হক ও প্রেস সচিব আবুল কালাম আজাদ শেখ হাসিনার সাথে ছিলেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ