1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রী-আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার তাগিদ প্রধানমন্ত্রীর রংপুর অঞ্চলে অ্যানথ্রাক্সের হটস্পট গাইবান্ধার সুন্দরগঞ্জ বিসিডিএস এর খুলনা জেলা কমিটি বাতিল : দ্রুত সুষ্ঠু নির্বাচনের … প্রতিবেশী দেশে ইসলামবিদ্বেষ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান শাহবাজের ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’ বরিশাল নগরীতে বালু সরবরাহের পাইপ অপসারণের নির্দেশ নিরাপদ বিনিয়োগের সেরায় ব্যাংক-জ্বালানি, ঝুঁকিতে সিরামিক খুলনা-ঢাকা রুটে অতিরিক্ত ভাড়া আদায় দুই পরিবহনকে সতর্ক করেছে …

সামরিক সাহায্যের খবর অস্বীকার করল কোরিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০১৩
  • ১৪৩ Time View

koreaবিরোধী ও বিদ্রোহী গ্রুপগুলোকে মোকাবিলা সিরিয়ার আসাদ সরকাকে সামরিক সাহায্য পাঠানোর খবর অস্বীকার করেছে উত্তর কোরিয়া।

সম্প্রতি ইসরাইলের একটি পত্রিকা খবর প্রচার করেছে, সিরিয়ায় উত্তর কোরিয়া উপদেষ্টা, পরামর্শক ও হেলিকপ্টার পাঠিয়েছে। এমন খবর প্রকাশিত হওয়ার পর পিয়ংইয়ং আনুষ্ঠানিভাবে এর সত্যতা নাকচ করে দিয়েছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এক প্রতিবেদনে জানিয়েছে,“কতিপয় বিদেশি সংবাদ মাধ্যম ভুল তথ্য প্রচার করছে যে, ডেমোক্র্যাটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া (ডিপিআরকে) সিরিয়ায় যুদ্ধের সরঞ্জাম সরবরাহ করেছে।”

এর আগে অক্টোবরে ইসরাইলের দৈনিক জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, উ. কোরিয়ার ১৫টি হেলিকপ্টার পাইলট সিরিয়ায় ‘বাসার আলা আসাদের পক্ষে’ অভিযান পরিচালনা করছিল।”

সিরিয়ার সাথে উত্তর কোরিয়ার সম্পর্ক অনেক দিনের। দেশটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সিরিয়ায় পিয়ংইয়ং প্লুটোনিয়াম চুল্লি স্থাপন করেছে। অবশ্য ২০০৭ সালে সেই চুল্লি ইসরাইল হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছিল।

ধারণা করা হয়, সিরিয়ার রাসায়নিক অস্ত্র তৈরির সাথেও উত্তর কোরিয়ার সম্পর্ক আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ