1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির

‘বিএনপি’র সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৩
  • ১১১ Time View

jaliনির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ জাবেদ আলী বলেন, “বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ব্যক্তিগতভাবে যোগাযোগ করছে নির্বাচন কমিশন।”

মঙ্গলবার দুপুরে শেরে বাংলা নগরে নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয়ে তিনি এ কথা বলেন।

জাবেদ আলী বলেন, “ব্যক্তিগত পর্যায়ে আলোচনা করেছি এবং করবো।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “রাজনৈতিক দলের কেউ আমাদের ডানের বা বামের নয়। তাই আমরা আশাবাদী সকলকে নিয়েই আমার নির্বাচন করবো।”

বিএনপির সাথে আলোচনার সাড়া সর্ম্পকে তিনি বলেন, “তাদের সাথে আমাদের আলোচনা ইতিবাচক বলে আমি মনে করি।”

তিনি আরো বলেন, “আমাদের নিবন্ধিত রাজনৈতিক দলের সবাইকে নির্বাচনে আসার জন্য আমরা শেষ পর্যন্ত চেষ্টা করবো।”

আচরণবিধি সর্ম্পকে তিনি বলেন, “দুই একদিনের মধ্যে আচরণবিধি চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আশা করি কয়েকদিনের মধ্যে সেটি হাতে পাবো।”নির্বাচন কমিশনের ক্ষমতা সর্ম্পকে জানতে চাইলে জাবেদ আলী বলেন, “নির্বাচনের সময় তফসিল ঘোষণার পর থেকে সকল দল আচরণ বিধি মানতে বাধ্য থাকবে এবং তা লঙ্ঘন করার সাহস পাবে বলে আমার মনে হয় না।”

জাবেদ আলী বলেন, “নির্বাচনী প্রচারণায় সকল প্রার্থী যেনো সমান সুযোগ সুবিধা পায় এবং সরকারি কোনো সুযোগ সুবিধা না পায় সে দিকটা আচরণ বিধিতে রাখা হয়েছে।তাই আমার আশাবাদী সকলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ