1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

‘বিএনপি বোমাবাজ’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৩
  • ১১৩ Time View

প্রধান বিরোধী দল বিএনপিকে ‘বোমাবাজ দল’ হিসেবে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বন ও পরিবেশ মন্ত্রী হাছান মাহমুদ।

তিনি বলেছেন, “বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে টোকাই, বোমাবাজ ও ছিঁচকে চোরের হাতে ক্ষমতা হস্তান্তর করেছে। যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছে তারা খালেদা জিয়ার নেতৃত্বে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে।”

মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ডিজিটাল ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা হরতাল ডাকছেন, আবার হরতালে গাড়ি করে নেত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন।”

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, “নির্বাচনের জন্য আমরা যখন প্রস্তুতি নিচ্ছি, ঠিক তখনই বিরোধী দল দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। তারা আই এস আই-এর প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করছে।”

নাগরিক সমাজকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনারা মধ্যস্থতা অবলম্বন করুন। যাতে দেশে আবারো শান্তি ফিরে আসে।”

এসময় আরো উপস্থিত এম কে এম রানা চৌধুরী, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা পরিচালক আকরাম হোসেন হুমায়ুন, সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন সাগর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ