1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত প্রস্তুত ৬ দেশ ফিলিস্তিন চেয়েছিল নিষেধাজ্ঞা, ইসরায়েলকে জরিমানা করেই ছেড়ে দিল ফিফা ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আভাস ‘ইরানি হামলায়’ মার্কিন যুদ্ধবিমানের জরুরি অবতরণ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয় : প্রেস উইং

আজহারের বিরুদ্ধে অভিযোগ গঠন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৩
  • ৭৫ Time View

agharএকাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার সকালে বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ আজহারুলের বিরুদ্ধে ৯ ধরনের ৬টি অভিযোগ আমলে নেন। এ সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

এছাড়া তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের জন্য ৫ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর জিয়াদ আল-মালুম জানান, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আজহারের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার মাধ্যমে তার বিচার শুরু হয়েছে।

আজহারুলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠনের পক্ষে শুনানি শুরু হয় চলতি বছরের ২৯ আগস্ট।

পরে চলতি বছরের ১৮ জুলাই ট্রাইব্যুনালের প্রসিকিউশনের ব্রিফিংয়ে জানানো হয়, আজহারের বিরুদ্ধে রংপুর অঞ্চলে ১ হাজার ২২৫ ব্যক্তিকে হত্যা, চারজনকে হত্যা, ১৭ জনকে অপহরণ, একজনকে ধর্ষণ, ১৩ জনকে আটক ও নির্যাতন এবং শতশত বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুণ্ঠনের অভিযোগ আনা হয়েছে।

২০১২ সালের ২২ আগস্ট এটিএম আজহারুল ইসলামকে রাজধানীর মগবাজারে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ