1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৫৬ কার্যদিবস পর ডিএসই’র সূচক বাড়লো ৩শ’ পয়েন্টের বেশি

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০১২
  • ২০৩ Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ধারাবাহিক দরপতনের পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার সূচক বেড়েছে ৩২৯ পয়েন্ট। ডিএসইতে উত্থান-পতন হলেও একদিনে তিনশ পয়েন্টের বেশি বেড়েছে ৫৬ কার্যদিবস পর।

এর আগে ২০১১ সালের ১৬ নভেম্বর ডিএসইর সাধারণ সূচক বাড়ে ৩৩৮ পয়েন্ট। এর পর বিভিন্ন সময় ডিএসইর সাধারণ সূচক বাড়লেও গত ৫৬ কার্যদিবসের মধ্যে একদিনে তিনশ পয়েন্ট বাড়ে নি।

গত ১৬ নভেম্বর ডিএসইর সাধারণ সূচক ৩৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৯৮৭ পয়েন্টে। এর আগের কার্যদিবস অর্থাৎ ১৫ নভেম্বর ডিএসইর সাধারণ সূচক ছিল ৪ হাজার ৬৪৯ পয়েন্ট।

তবে ডিএসই সূত্রে জানা গেছে, মঙ্গলবার ডিএসইর সূচক বাড়ার সার্কিট ব্রেকার নির্ধারণ করা ছিল ৩৪৯ পয়েন্ট। কিন্তু লেনদেন শেষে সূচক বেড়েছে ৩২৯ পয়েন্ট।

তবে একদিনে ডিএসইর সাধারণ সূচক ৩০০ পয়েন্টের বেশি বাড়াটা অনেকটা অস্বাভাবিক বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন, টানা দরপতনের পর সূচক বাড়ার বিষয়টি সত্যিই আনন্দের। কিন্তু একদিনে এতো পয়েন্ট বৃদ্ধি পাওয়া অস্বাভাবিক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ