1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ বাবার মৃত্যুর পর মেসির প্রথম গোল, সুলিভান ভাইদের লাল ও হলুদ কার্ড রাজশাহীতে বিভাগীয় কমিশনার, ৩ জেলায় নতুন ডিসি নিয়োগ ৩৫ বছর আগে সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন যেভাবে হয়েছিল

খুন হয়েছিলেন জিয়া খান!

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০১৩
  • ১৫৫ Time View

miaচলতি বছর ৩ জুন মুম্বাইয়ের জুহুতে নিজের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বলিউড অভিনেত্রী জিয়া খানের মৃতদেহ। সেই মৃত্যু রহস্যে নতুন মোড় নিয়ে এলো ফরেনসিক রিপোর্ট ।

কালিনা ফরেনসিক ল্যাবরেটরির রিপোর্ট অনুযায়ী, জিয়ার আঙুলের নিচে মানুষের মাংস ও রক্তের দাগ মিলেছে। সঙ্গে জিয়ার অন্তর্বাসেও রক্তের দাগ মিলেছে। এটা থেকে অনেকটাই পরিষ্কার আত্মহত্যা নয়, তাকে খুন করা হয়েছে। নতুন করে তদন্ত শুরুর দাবি উঠছে।

সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছিল, সেদিন ঘটনার কিছুক্ষণ আগেই বাড়িতে ঢোকেন জিয়া খান। কিন্তু মৃতদেহ উদ্ধারের সময় দেখা গিয়েছে, নাইট গাউন পরেছিলেন জিয়া। তার মা রাবিয়ার প্রশ্ন ছিল, মৃত্যুর আগে কেউ কি পোশাক পরিবর্তন করে? সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছিল জিয়ার দেহ।

জিয়ার মা প্রশ্ন তোলেন, ফ্যানের যা উচ্চতা, তাতে জিয়ার পক্ষে তা ছোয়া সম্ভব নয়। অভিনেত্রীর মায়ের দাবি, বাড়িতে টুল জাতীয় কোনও উঁচু জিনিস ছিল না। তাহলে কী করে ফ্যানের নাগাল পেলেন জিয়া ? পুরো ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে জিয়ার পরিবার। পরিবারের পক্ষ থেকে বরাবরই অভিযোগ ছিলো, পুরো ঘটনার নেপথ্যে রয়েছেন জিয়ার বন্ধু সুরাজ পাঞ্চোলি।

আদিত্য পাঞ্চালির ছেলে সুরাজ পাঞ্চোলিকে দোষী সাব্যস্ত করে জিয়া খানের সুইসাইড নোট উদ্ধার হয়েছিল। অবশ্য পরে সেই সুইসাইড নোটের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল।

মূল অভিযুক্ত সুরাজ পাঞ্চোলি গ্রেফতার হন ১০ জুন। পরে ১ জুলাই হাইকোর্টের জামিনে মুক্তি পান সুরাজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ