1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রী-আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার তাগিদ প্রধানমন্ত্রীর রংপুর অঞ্চলে অ্যানথ্রাক্সের হটস্পট গাইবান্ধার সুন্দরগঞ্জ বিসিডিএস এর খুলনা জেলা কমিটি বাতিল : দ্রুত সুষ্ঠু নির্বাচনের … প্রতিবেশী দেশে ইসলামবিদ্বেষ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান শাহবাজের ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’ বরিশাল নগরীতে বালু সরবরাহের পাইপ অপসারণের নির্দেশ নিরাপদ বিনিয়োগের সেরায় ব্যাংক-জ্বালানি, ঝুঁকিতে সিরামিক খুলনা-ঢাকা রুটে অতিরিক্ত ভাড়া আদায় দুই পরিবহনকে সতর্ক করেছে …

হাইয়ানের আঘাতে নিহত ১০০

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০১৩
  • ১২১ Time View

hianফিলিপিনে শুক্রবার আঘাত হানা টাইফুন হাইয়ানের আঘাতে এখন পর্যন্ত কমপক্ষে ১০০ জন নিহত হয়েছেন। বেসামরিক বিমান কর্তৃপক্ষের উপ মহাপরিচালক ক্যাপ্টেন জন অ্যান্ড্রু জানান, নিহতদের লাশ ট্যাকলবান শহরের রাস্তার পার্শ্ববর্তী স্থানে রাখা হয়েছে।

শুক্রবার সকালে ২৩৫ কিলোমিটার বেগে মধ্য ফিলিপিনে ‘হাইয়ান’ আঘাত হানার ফলে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কর্তৃপক্ষ জানায়, এখনও প্রায় ১ কোটি ২০ লক্ষেরও বেশি মানুষ ঝুঁকিতে রয়েছেন।

সম্প্রতি ফিলিপিনের কিছু প্রদেশ ভুমিকম্পের ধাক্কা সামলে উঠতে না উঠতেই আবারো এ টাইফুনের মুখোমুখি হল দেশটি।  আবহাওয়াবিদরা প্রাথমিক এক অনুসন্ধানে প্রথম থেকেই টাইফুনটি ভিয়েতনামে আঘাত হানার আশঙ্কা করছিলেন।

ফিলিপাইনের সেফ দি চিলড্রেনের পরিচালক আনা লিন্দেনফরস জানান, টাইফুনে বিপুল পরিমান ধ্বংস এবং প্রাণহানির আশঙ্কা করছে।

হাইয়ান আঘাত হানার পর ফিলিপিনের সব আফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ফেরি ব্যবস্থা এবং স্থানীয় ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে।

টাইফুনে আক্রান্তদের চিকিৎসা দিতে ফিলিপিনের হাসপাতাল এবং সেনাবাহিনীকে জরুরি অবস্থায় রাখা হয়েছে। সকল ত্রান-সামগ্রী রাজধানী ম্যানিলা থেকে অন্যান্য এলাকায় বিতরণ করা হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ