1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

শচীনের অবসর কবে, তা শচীন এবং তাঁর স্ত্রী অঞ্জলিই জানেন

Reporter Name
  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০১৩
  • ১৩১ Time View

sachin_শচীন টেন্ডুলকারের অবসের যাওয়া নিয়ে সংবাদমাধ্যমে একাধিক লেখালেখি হচ্ছে৷ ইতোমধ্যে বিভিন্ন গুজব রটছে মাস্টার ব্লাস্টারের অবসর নিয়ে৷ বলা হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকারের অবসর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন।  বিসিসিআই-এর সিদ্ধান্ত অনুযায়ী এই কিংবদন্তী ক্রিকেটার ২০০তম টেস্ট ম্যাচ খেলার পর অবসরে যাচ্ছেন। কিন্তু আসল কথা হচ্ছে শচীন কবে অবসর নেবেন, তা ঠিক করবেন মাস্টার ব্লাস্টার স্বয়ং নিজেই৷

একমাত্র শচীন এবং তাঁর স্ত্রী অঞ্জলিই জানেন কবে ক্রিকেট থেকে অবসর নেবেন। আর তাই যতদিন না অবসর নিয়ে শচীন নিজে মুখ খুলছেন, ততদিন বলা যাচ্ছে না সেই দিন কবে আসবে৷

বিনা লড়াইয়ে মাঠ ছাড়ার পাত্র নন লিটল মাস্টার৷ তাই ২০০-তম টেস্ট খেলেই মাস্টার ব্লাস্টার চিরদিনের মতো ব্যাট সরিয়ে রাখবেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে৷ তাই সূত্রের খবর , ‘একমাত্র শচীন এবং তাঁর স্ত্রী অঞ্জলিই জানেন তিনি কবে অবসর নেবেন৷’

শচীনের বন্ধু এবং মুম্বইয়ের সতীর্থ প্রবীন আমরে এই প্রসঙ্গে বলেছেন, ‘বোর্ডের অবশ্যই কিছু পরিকল্পনা রয়েছে, কিন্তু শচীন কেন সাধারণ ক্রিকেটার নয়৷ বোর্ড এবং শচীনের এই বিষয়ে যোগসূত্র থাকা দরকার৷ শচীন নিজে জানেন কখন ওকে থামতে হবে৷ আমি আশা করব শচীন এবং বোর্ডের মধ্যে এই সংযোগ ভালোই থাকবে৷’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ