1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

আজ দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৩
  • ১২৭ Time View

Jamatআব্দুল কাদের মোল্লাসহ জামায়াতের শীর্ষ নেতা, ১৮ দলীয় জোটের আটক নেতাকর্মী, আলেম-ওলামাদের মুক্তি, তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধানে পুনর্বহালের দাবিতে আজ বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।

বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এ কর্মসূচি ঘোষণা দেন।

তিনি বলেন, জামায়াতকে নেতৃত্ব হারা করার জন্য দলের সহকারি সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাসহ সংগঠনের শীর্ষ নেতাদের হত্যা করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সরকার। তথাকথিত মানবতাবিরোধী অপরাধের মিথ্যা মামলায় বিচারের নামে তারা প্রহসনের আয়োজন করেছে।

তিনি বলেন, এ সরকার একদলীয় নির্বাচনের জন্য মরিয়া হয়ে উঠছে। অন্যদিকে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারিযে ফেলেছে। বর্তমানের নির্বাচন কমিশনের অধীনে কখনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে না। জনগণ এ নির্বাচন কমিশনের পদত্যাগ চায়।

এ সময় কর্মসূচি সফল করার জন্য রফিকুল ইসলাম খান দলটির সকল শাখা ও দেশবাসীর প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ