1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

রোনাল্ডোর গোলের সুবাদেই জয় পেল রিয়েল মাদ্রিদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৩
  • ১৩৩ Time View

ronaldoবরবরের মতো এবারও রিয়েলের জয়ের নায়ক রোনাল্ডো৷ অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে বিপক্ষের বোয়াকির গোলে যখন রিয়েলের নিশ্চিত জেতা ম্যাচ হাতছাড়া হতে বসেছিল, ঠিক সেই সময়েই পেনাল্টি থেকে গোল করে দলকে মূল্যবান তিন পয়েন্ট এনে দিলেন ‘সি আর সেভেন৷’ লা লিগায় বুধবার এলচের বিরুদ্ধে ১-২ গোলে জয় পেয়েছে রিয়াল৷

বুধবারের ম্যাচের ৫১ মিনিটের মাথায় রোনাল্ডোর গোলেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ম্যাচ যখন প্রায় শেষের মুখে তখন হঠাৎ-ই বোয়াকির গোলে অঘটন ঘটিয়েই ফেলেছিল এলচে৷ কিন্তু অতিরিক্ত সময়ের শেষ মিনিটে পেনাল্টি পায় রিয়েল। যা থেকে গোল করতে ভুল করেননি এই পর্তুগিজ সুপারস্টার।

রোনাল্ডোর গোলের সুবাদেই তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে সমর্থ্য হয় কার্লো আন্সেল্লাত্তির দল। ম্যাচের শেষে অবশ্য তর্কাতর্কিতে জড়িয়ে কার্ড দেখেন এলচের এক খেলোয়াড়। তবে এদিনের ম্যাচে কখনই স্বাভাবিক ছন্দে দেখা যায়নি রিয়েলকে৷ ছয় ম্যাচে পাঁচটি জয় ও একটি ড্র করে লা লিগায় তৃতীয় স্থানে রয়েছে রিয়েল মাদ্রিদ।

পাশাপাশি, ছয় ম্যাচের ছ’টি  জয় পেয়েও শুধুমাত্র গোল পার্থক্যে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। যথারীতি শীর্ষে রয়েছে বার্সেলোনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ