1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
সেপ্টেম্বরের ১৯ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৮৮ কোটি ডলার বাংলাদেশের বাজারে ইউনানের ব্যবসায়ীদের আগ্রহ সিলেটে পূজামণ্ডপে ঢুকে কুপিয়ে প্রতিমা ভাঙচুর, যুবক কারাগারে ‘বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না’, হঠাৎ কেন বললেন তানজিন তিশা ৩৭ রানের ইনিংসে সবাইকে ছাড়িয়ে গেলেন স্মৃতি মান্ধানা প্রধানমন্ত্রী নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর ১৯ দিনে ২৩ হাজার কোটি টাকা দেশে পাঠিয়েছেন প্রবাসীরা জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যানের সম্পদ হিসাব তলব করলো দুদক পাবনায় শিশু ধর্ষণের পর হত্যা: বিচার দাবিতে ডিসি অফিস ঘেরাও শরীয়তপুর জেলা যুবদলে সভাপতি বিদ্যুৎ ও সম্পাদক নজরুল

খালেদা জিয়াকে মানুষ হত্যার জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৭৩ Time View

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া সেনাবাহিনীকে নিয়ে খেলছেন। এই আত্মঘাতী খেলা বন্ধ করতে হবে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে যশোর জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন।

বিরোধীদলীয় নেত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘তিনি আর কত রক্ত ঝরাতে চান? আমি তাকে বলবো আত্মাঘাতী খেলা বন্ধ করুন। গণতান্ত্রিক নিয়মনীতি মেনে চলুন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া আন্দোলনের নামে যুদ্ধাপরাধীদের রক্ষার চেষ্টা করছেন। তিনি মানুষকে শান্তিতে থাকতে দিতে চান না। আন্দোলনের নামে পাঁচজন মানুষ হত্যা করেছেন। বিএনপি নেত্রীকে জবাব দিতে হবে কেন এই হত্যা। মানুষের জীবন নিয়ে উনি আর কত খেলবেন। ওনার আরও রক্ত চাই। আর কত রক্ত হলে উনি থামবেন।’

তিনি বলেন, ‘উনি (খালেদা জিয়া) এখন তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছেন। এই তত্ত্বাবধায়ক সরকার ওনার ছেলেদের ধরে নিয়ে পিটিয়ে জেল খাটিয়েছে। উত্তম-মাধ্যম দিয়ে বিদেশে পাঠিয়েছে। আবার তত্ত্বাবধায়ক সরকার এলে ওনার ছেলেদের ধরে এনে ফাঁসি যে দেবে না, তার কী নিশ্চতা আছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ