1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

খালেদার সাথে সাক্ষাৎ করলেন বাকৃবির শিক্ষক প্রতিনিধি দল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৩
  • ১২১ Time View

bnp-introবিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত সোনালী দল থেকে নির্বাচিত একটি প্রতিনিধি দল।

এ সাক্ষাতে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলন চলছে সে আন্দোলনের সঙ্গে একাত্বতা প্রকাশ করেছেন এ প্রতিনিধি দল।

রাতে বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সোনালী দল সমর্থীত নব নির্বাচিত প্রতিনিধি দল মতবিনিময় কালে এ একাত্বতা প্রকাশ করেন।

সোনালী দল সমর্থীত সভাপতি ফজলুল আউয়াল মোল্লা এবং সাধারণ সম্পাদক হাম্মাদুর রহমান এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

বিএনপির সূত্রে জানা গেছে, সাক্ষাৎ অনুষ্ঠানে দেশরে রাজনীতি, বর্তমান পরিস্থিতি, তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক আলোচনা প্রাধান্য পেয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

উল্লেখ্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রতিনিধি নির্বাচনে ১১ সদস্যের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭ জন সোনালী দল সমর্থীতরা বিজয়ী হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ