1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

দুবাইয়ে তিন বাংলাদেশির বিচার শুরু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৯২ Time View

দুবাইয়ে এক ইন্দোনেশীয় গৃহপরিচারিকাকে যৌনপেশায় বাধ্য করার অভিযোগে তিন বাংলাদেশিকে বিচারের মুখোমুখি করা হয়েছে।

গত মঙ্গলবার দুবাইয়ের একটি আদালতে এই অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়।

দুবাইভিত্তিক একটি সংবাদ মাধ্যম জানায়, ওই তিন বাংলাদেশি মানব পাচার এবং রাজ্যের হুর আল আনজ এলাকাতে যৌনপল্লী খোলার অভিযোগে বিচারের সম্মুখীন হয়েছেন।

পত্রিকার তথ্য মতে, অভিযোগকারী ৩৬ বছর বয়সী ওই ইন্দোনেশীয় নারী প্রথমে এক আফ্রিকান পরিবারে কাজ করতেন। সেই পরিবারে প্রতিনিয়ত নির্যাতিত হওয়ার কথা সালমা নামে এক বাংলাদেশি নারীকে বলেন। সালমা তাকে ভাল চাকরি দেওয়ার কথা বলে ওই চাকরি ছাড়ার পরামর্শ দেন।

মাসিক ১৫০০ দিরহাম মজুরির ভিত্তিতে কাজ পাইয়ে দেওয়া বাবদ মাসে ৩০০ দিরহাম কেটে নেওয়ার শর্ত দেয় ওই বাংলাদেশি নারী। কিন্তু সালমা তাকে তার কথিত বাসায় না নিয়ে তাকে নানা ধরনের প্রসাধনী ও আকর্ষণীয় পোশাক পরিয়ে অন্য একটি বাসায় নিয়ে যায়। সেখানে অভিযুক্ত ওই দু’জন লোক ছিলেন। তাদের আদেশ মতো কাজ না করলে মারধর করার হুমকি দেয় তারা।

অভিযোগকারী গৃহপরিচারিকা বলেন, প্রথম দিনেই তাকে ১০ জনের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করা হয়। এরপর তাকে একটি ঘরে তালাবদ্ধ করে রাখা হয়।

একপর্যায়ে তিনি সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন। স্থানীয় পুলিশকে অভিযোগ করার পর পুলিশ সেখানে অভিযান চালিয়ে সালমা ও অপর ২ বাংলাদেশিকে গ্রেপ্তার করে। জানা গেছে, ওই বাড়িটি ছিল একটি ছোটো খাটো যৌনপল্লী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ