1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের জামিন মঞ্জুর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৩
  • ১৩৬ Time View

mk anwarতথ্য প্রযুক্তি আইনের মামলায় জামিন লাভ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। আজ বৃহস্পতিবার সকালে এম কে আনোয়ার মহানগর হাকিম মোঃ মোস্তফা শাহরিয়ার খানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

এম কে আনোয়ার ৫ মে হেফাজতে ইসলামের শাপলা চত্বরের ঘটনায় ৬ মে বিএনপির পক্ষে সংবাদ সম্মেলন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন। এই ঘটনায় পল্টন থানার এসআই নুরুল ইসলাম একটি জিডি দায়ের করেন। পরে এম কে আনোয়ারের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে ৫৬/৫৭ ধারায় অভিযোগ আনা হয়।

ওই ওভিযোগে বলা হয়, তিনি সংবাদ সম্মেলনে উস্কানিমূলক বক্তব্য রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়েছেন।

এই মামলায় এম কে আনোয়ার মহানগর হাকিম মোঃ মোস্তফা শাহরিয়ার খানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক বেলা ১১টার দিকে তার জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, শুনানিতে এম কে আনোয়ারের আইনজীবী এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার আদালতে বলেন, এম কে আনোয়ার তথ্য প্রযুক্তি আইনে কোনো অপরাধ করেননি। কারণ, তার সংবাদ সম্মেলনের পরে আইনশৃঙ্খলার কোনো অবনতি ঘটেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ