1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ-ভারতসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক বসাচ্ছেন ট্রাম্প উদ্যোক্তাদের জন্য এসএমই মেলায় ব্যাংকের সহায়তা, কী কী সুবিধা পাচ্ছেন গোপালগঞ্জে নাশকতায় অর্থায়ন, ৯৭ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৯৭ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ সিলেটের হোটেল থেকে সাবেক সংসদ সদস্য বদির ছেলে-ভাইসহ আটক ৪ পরিবারকে কটাক্ষ করা হলে ‘গর্জে উঠব’: রাশমিকা সুনামগঞ্জে কান্ট্রি গেমস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা আ.লীগ আমলের অপরাধ তদন্তে নামছে প্রসিকিউশন রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ৪১৯১ মামলা, সবচেয়ে বেশি গুলশান-মিরপুরে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর

খালেদার ‘দিলকা টুকরা জামায়াত’

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১২
  • ২৫১ Time View

জামায়াতকে বিরোধী দলের নেতা খালেদা জিয়ার ‘দিলকা টুকরা’ বলে আখ্যায়িত করেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।

মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী খালেদা জিয়ার ‘দিলকা টুকরা’ বলেই তাদের রক্ষা করার জন্য শেখ হাসিনার সরকারকে উৎখাতে ব্যস্ত হয়ে উঠেছেন তিনি (খালেদা জিয়া)।

তারেক রহমানের একটি উদ্বৃত্তি উল্লেখ করে শাজাহান খান বলেন, ‘তিনিই (তারেক) বলেছিলেন জামায়াত জিয়া পরিবারের সদস্য।’

শাজাহান খান বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার একজন মানুষ জীবিত থাকলেও এদেশে মানবতাবিরোধী অপরাধীদের বিচার হবেই। এদের বিচার কাজ সম্পন্ন করেই বাংলাকে পাপমুক্ত করা হবে।’

খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে মন্ত্রী আরো বলেন, ‘সরকারের উন্নয়ন কাজ আজ তার (খালেদা) চোখে পড়ছে না। কারণ বাড়ি হারিয়ে চোখ মুছতে মুছতে তিনি কিছুই দেখছেন না। ছেলের সাজা হওয়ায় চোখ মুচছেন, জঙ্গিদের রক্ষা করতে না পেরেও চোখ মুচছেন। এখন ওনাকে চোখের ডাক্তার দেখানো দরকার। মাননীয় স্পিকার আপনি ওনাকে চোখ দেখানোর ব্যবস্থা করুন।’

নৌ-পরিবহন মন্ত্রণালয়ে উন্নয়নের স্বর্ণযুগ

রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে নৌ-পরিবহন মন্ত্রী তার মন্ত্রণালয়ের উন্নয়নের বিশাল ফিরিস্তি তুলে ধরেন।

স্বাধীনতার পর তার মন্ত্রণালয় স্বর্ণযুগ হিসেবে প্রতিষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, ‘এ পর্যন্ত এ মন্ত্রণালয়ে যে কাজ করেছি, আর কোনো সরকারের আমলে তা হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ