1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেখে নিন ঘরের মাঠের সাফে বাংলাদেশের খেলা কবে-কখন ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন গ্রেপ্তার বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের পাশে থাকার আশ্বাস | Boishakhi Online শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোন সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প পুঁজিবাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সমন্বিত উদ্যোগের আহ্বান | বাণিজ্য ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সঠিক ছিলো: আসিফ নজরুল

বরিশাল-ঢাকাসহ ১৭ রুটে বাস ধর্মঘট চলছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৩
  • ১১৫ Time View
বুধবার বিকেল ৩টা থেকে শুরু হওয়া বরিশাল-ঢাকাসহ ১৭টি রুটে বাস ধর্মঘট বৃহস্পতিবারেও অব্যহত রয়েছে। পুলিশি হয়রানীর প্রতিবাদে শ্রমিক ইউনিয়নের নেতারা এ ধর্মঘটের ডাক দেন।
সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রামপট্রি এলাকায় একটি বাসের সঙ্গে একটি ট্রাকের মখোমুখি সংঘর্ষ হয়। পরে বিমানবন্দর থানা পুলিশ বাসটি আটক করে। এর প্রতিবাদে শ্রমিক ইউনিয়নের নেতারা দুপুরে এক যৌথ সভা ডেকে এ ধর্মঘটের ডাক দেন। বুধবার সন্ধ্যার পর বাস মালিক ও শ্রমিক নেতারা সংগঠনের কার্যালয়ে এক বৈঠক করে আটককৃত বাস না ছাড়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
এদিকে বরিশাল-ঢাকাসহ অভ্যন্তরীণ ১৭টি রুটে আকস্মিক বাস ধর্মঘটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
বরিশাল জেলা বাস মালিক সমিতির সভাপতি মো. আফতাব হোসেন জানান, দুপুরে ট্রাকের সঙ্গে শ্রমিক ইউনিয়নের একটি বাসের সংঘর্ষের ঘটনায় ক্ষয়ক্ষতি না হলেও পুলিশ বাসটিকে আটক করে শ্রমিকদের হয়রানি করে। পুলিশের এই বাড়াবাড়ির প্রতিবাদেই তারা এই ধর্মঘটের ডাক দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ