1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

মেয়র-কাউন্সিলরদের জনকল্যাণে কাজ করার আহ্বান খালেদা জিয়ার

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জুলাই, ২০১৩
  • ১৪৪ Time View
নবনির্বাচিত চার সিটি করপোরেশনের মেয়র-কাউন্সিলরদের জনকল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া।
বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া তাদের শপথ গ্রহনের পর এখনও দায়িত্ব না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেট, রাজশাহী, খুলনা ও বরিশাল সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র-ওয়ার্ড কাউন্সিলররা গতরাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ উদ্বেগের কথা জানান।
রবিবার সিটি করপোরেশনের নব নির্বাচিত প্রতিনিধিরা শপথ গ্রহণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়রদের এবং স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান।উল্লেখ্য, গত ১৫ জুন চারটি সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে। যার মধ্যে  সিলেটে আরিফুল হক চৌধুরী, রাজশাহীতে মোসাদ্দেক হোসেন বুলবুল, খুলনায় মনিরুজ্জামান মনি এবং বরিশালে আহসান হাবিব কামাল।
সোমবার সকালে চার সিটি করপোরেশনের নব নির্বাচিত প্রতিনিধিগণ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে  শ্রদ্ধা নিবেদন করবেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ