1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

বাংলাদেশ ব্যাংকে বিএফআইইউ নামের স্বতন্ত্র ইউনিট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১২
  • ১৮৮ Time View

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) নামের স্বতন্ত্র একটি ইউনিট গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান নবগঠিত বিএফআইইউ’র প্রধান, নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান, উপ-প্রধান এবং মহাব্যবস্থাপক দেপ্রসাদ দেবনাথ পরিচালন প্রধানের দায়িত্ব পালন করবেন।

রোববার বাংলাদেশ ব্যাংকের এক আদেশে এ কথা জানানো হয়।

কেন্দ্রীয় ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগ এবং এই বিভাগের অধীনে থাকা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (এফআইইউ) অবমুক্ত করে এই নতুন ইউনিট গঠন করা হয়েছে।

এ ইউনিটের কার্যক্রম সম্পর্কে বলা হয়, মানি লন্ডারিং প্রতিরোধ অধ্যাদেশ, ২০১২ এবং সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ ও সন্ত্রাস বিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০১২- অনুযায়ী বাংলাদেশ ব্যাংককে যে ক্ষমতা ও দায়িত্ব দেওয়া হয়েছে তা বিএফআইইউ পালন করবে।

আদেশে বলা হয়, মানি লন্ডারিং প্রতিরোধ অধ্যাদেশ, ২০১২-এর ধারা ২৩-এর মাধ্যমে মানি লন্ডারিং অপরাধ দমন ও প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের ওপর কিছু ক্ষমতা ও দায়িত্ব এসেছে।

এ দায়িত্ব পালনের জন্য অধ্যাদেশের ধারা ২৪ (১) এর মাধ্যমে ‘বাংলাদেশ ফাইন্যান্সিসিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)’ নামে একটি স্বতন্ত্র ইউনিট থাকার বিধান সংযুক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ