1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগই, বিএনপি নয়: সুরঞ্জিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুলাই, ২০১৩
  • ২৩০ Time View

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের দল হচ্ছে আওয়ামী লীগ। আর আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগই। আওয়ামী লীগের বিকল্প বিএনপি বা ১৮ দল নয়।

শুক্রবার রাজধানীর আইডিইবি মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত ‘নিরপেক্ষ নির্বাচনে সরকারের সাফল্য, খালেদা জিয়ার রাষ্ট্রবিরোধী’ র্শীষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, দেশের মুক্তিযুদ্ধও হয়েছিল এই দলের নেতৃত্বে। আর সে হিসেবে আগামী নির্বাচনে এই দলের বিকল্প বিএনপি ও ১৮ দল নয়। কিন্তু পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষে আমরা বিজয় আনতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা।

সুরঞ্জিত বলেন, গাজীপুর সিটি নির্বাচনে চার সিটি নির্বাচনের মতো ধর্মের কার্ড ব্যবহার করা হয়েছে। কিন্তু আমরা মুক্তিযুদ্ধের শক্তি। সত্য বিষয়টি নিয়ে মানুষের কাছে যেতে পারিনি।

সুরঞ্জিত সেন বলেন, নির্বাচন কমিশনই নির্বাচন করতে পারে। এতে দলীয় সরকার কখনো বাধা সৃষ্টি করতে পারে না। তবে বেগম জিয়া একদিকে নির্বাচন কমিশনকে আজ্ঞাবহ বলেছে।

উল্লেখ্য, হাজী সেলিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মহানগর নেতা ফয়েজ উদ্দিন আহম্মেদ, আব্দুল হাই কানু, হুমায়ূন কবির মিজি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ