1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

ভারতীয় সেনাপ্রধানের বয়স বিতর্ক: নথিপত্রে সংশোধনীর নির্দেশ সরকারের

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারি, ২০১২
  • ১৮৬ Time View

ভারতের সেনাপ্রধান ভিকে সিংয়ের বয়স বিতর্কের অবসান ঘটাতে সেনাবাহিনীর নথিপত্রে সংশোধনী আনার নির্দেশ দিয়েছে সরকার।

রোববার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নথিপত্রে সেনাপ্রধানের দ্বৈত জন্মসাল সংশোধনের নির্দেশ দিয়ে অ্যাডজুট্যান্টস জেনারেল শাখায় চিঠি দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সেনাপ্রধান ভিকে সিংয়ের বয়স নিয়ে বিতর্কের বিষয়টির ওপর দেশের সর্বোচ্চ আদালতে শুনানি শুরু হওয়ার মাত্র ক’দিন আগে সরকার এই নির্দেশ দিল।

ভারতীয় সেনাবাহিনীর নথিপত্র সংরক্ষণকারী শাখা অ্যাডজুট্যান্ট জেনারেলের নথিতে সেনাপ্রধানের জন্মসাল লেখা রয়েছে ১৯৫১ সাল। সরকার চাচ্ছে এই সাল পরিবর্তন করে ১৯৫০ করতে।

আগামী ৩ ফেব্রুয়ারি এই বিষয়টির ওপর শুনানি অনুষ্ঠানের দিন ধার্য রয়েছে। দৃশ্যত এর আগেই সরকার এই বিষয়টির অবসান ঘটাতে চাচ্ছে যেখানে তাদের সিদ্ধান্তই বহান থাকবে।

সেনাপ্রধান ভিকে সিং বয়স বিতর্কে আদালতে সরকারের মুখোমুখি হন গত ১৬ জানুয়ারি। ভারতের ইতিহাসে কোনো সেনাপ্রধানের ক্ষেত্রে এমন ঘটনা এই প্রথম ঘটল।

সিংয়ের দাবি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী তার জন্ম ১৯৫০ সাল নয়, ১৯৫১ সাল। সমস্যা হলো, সেনবাহিনীর বিভিন্ন নথিপত্রে দুই সালই উল্লেখ রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হিসাব মতে, তাকে এ বছরই অবসরে যেতে হয়। কিন্তু সেনা প্রধান তা মানতে নারাজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ