1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
এমবাপ্পের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস ফুটবল খেলতে নেমে আর ফেরা হয়নি যাদের, ৫ মর্মান্তিক মৃত্যু শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন চীনের আন্তর্জাতিক বিষয়কমন্ত্রী প্রযুক্তিভিত্তিক সীমান্ত ব্যবস্থাপনা জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী বিমানের অব্যবস্থাপনা নিয়ে সংসদীয় কমিটির ক্ষোভ ঢাকা দক্ষিণ সিটিতে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার, সম্পাদক অনিক রাজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি, আবেদন ফি ২২৩ টাকা তিন দফা দাবিতে আজও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ শ্রমিকদের

বিএনপি’র সময় মানুষ বিদ্যুৎ নয় শুধু খাম্বা পেয়েছিল: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুলাই, ২০১৩
  • ১৭৫ Time View

বিএনপি ক্ষমতা থাকা কালে মানুষ বিদ্যুৎ পায়নি। শুধু খাম্বা পেয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের সভানেত্রী ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সন্ধ্যায় জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার চোখে পড়ার মতো উন্নয়ন কাজ করেছে। প্রতিবারই বাজেট ঘোষণার পর বলা হয়েছিল তা বাস্তবায়ন করা যাবে না। কিন্তু তা বাস্তবায়ন হয়েছে। ৯২ থেকে ৯৩ ভাগ বাস্তবায়ন হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ৯৬ সালে আমরা যখন ক্ষমতায় আসি তখন দেশে বিদ্যুৎ ছিল না, পানি ছিল না। রাস্তা, ফুটপাত ছিল না। সর্বত্র ছিল লুটপাট। আমরা ক্ষমতায় আসার পর আমরা উন্নয়ন কাজ করে মানুষের মধ্যে একটি আস্থা ও বিশ্বাস সৃষ্টি করি।

মানুষ যাতে ঘরের পাশে স্বাস্থ্য সেবা পায় সেজন্য কমিউনিটি হেলথ কেয়ার সেন্টার চালু করি। কিন্তু তারা ক্ষমতায় এসে তা বন্ধ করে দিল। এর কারণ তারা মনে করেছিল এসব চালু থাকলে মানুষ নৌকা মার্কায় ভোট দেবে।

প্রধানমন্ত্রী বলেন, বিরোধী নেত্রী হলমার্ক-ডেসটিনি দুর্নীতির কথা বলেছেন। হলমার্কের তানভীরতো তাদের লোক। জিয়া পরিষদের লোক। এখন এমন অবস্থা হয়েছে যেনো চোর ধরে গিয়ে আমরা নিজেরাই চোর হয়ে গেছি।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জিএসপি সুবিধা স্থগিত করার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ওয়াশিংটন টাইমস পত্রিকায় বিরোধী নেত্রী নিবন্ধ লিখেছেন। এর ১২ জায়গায় আমার বিরুদ্ধে লেখা হয়েছে। মনে হয়েছে এই আর্টিকেলটি বাংলাদেশ এবং আমার বিরুদ্ধে। আমার বিরুদ্ধে লেখেন ভাল কথা। কিন্তু দেশের মানুষ কি অপরাধ করেছে? এখানে অনুরোধ করা হয়েছে জিএসপি বন্ধ করে দেয়া হোক। তিনি সকল অর্থনৈতিক কর্মকান্ড বন্ধ করে দেয়ার প্রস্তাব দিয়েছেন। দেশের বিরোধী নেত্রী যদি এরকম লিখতে পারেন তাহলে এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ