1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

শিক্ষা ব্যবস্থা অবৈতনিক করে দেয়া হবে: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুলাই, ২০১৩
  • ১৩৫ Time View

দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হলে পুরো শিক্ষা ব্যবস্থা অবৈতনিক করে দেয়া হবে।
রবিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শিক্ষা ট্রাস্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, স্বাধীনতাকে অর্থবহ ও একটি সমৃদ্ধ জাতি গঠন করতে শিক্ষার বিকল্প নেই।

অনুষ্ঠানে ১৫ জন দরিদ্র ও মেধাবী ছাত্রীর প্রত্যেককে ৪ হাজার ৯০০ টাকা করে উপবৃত্তি তুলে দেন প্রধানমন্ত্রী।

এই পর্যায়ে দেশের এক লাখ ৩৩ হাজার ৭২৬ জন ছাত্রীকে ৭৫ কোটি ১৫ লাখ টাকার উপবৃত্তি দেয়া হবে। উপবৃত্তি দেয়ার পর শেখ হাসিনা বলেন, টাকার অভাবে কেউ যেন উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয় সেজন্য সরকার এই উপবৃত্তির ব্যবস্থা করেছে। তিনি বলেন, ভবিষ্যতে ছেলে শিক্ষার্থীদেরকেও উপবৃত্তির আওতায় আনা হবে।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষিত ও দক্ষ জাতি গড়ে তুলতে সরকারের প্রয়াসের পাশে বিত্তশালীরা এগিয়ে এলে সরকার তাদের কর রেয়াতের ব্যবস্থা করবে।

তিনি বলেন, আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বাংলাদেশ বিশ্বসভায় মাথা উঁচু করে চলবে। কারো দান-অনুদানের ওপর নির্ভারশীল হবে না। আমরা নিজের পায়ে দাঁড়াবো নিজের দেশের উন্নতি আমরা নিজেরা করবো এবং বিশ্বসভায় মাথা উঁচু করে দাঁড়াবো। আমরা তা পারবো।

উল্লেখ্য, অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ ও পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ