1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

যুদ্ধাপরাধীদের রক্ষা করতে বিএনপি দেশে তাণ্ডবলীলা চালাচ্ছে: রেলমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জুন, ২০১৩
  • ১২২ Time View

যুদ্ধাপরাধীরা আন্দোলনের নামে রেলে অগ্নিসংযোগ ভাঙচুর করে জনগণের সম্পদ নষ্ট করছে। যুদ্ধের সময় ৩০ লাখ মানুষকে হত্যা ও ২ লাখ মা-বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে জামায়াত-শিবির। তারাই আজ যুদ্ধাপরাধীদের রক্ষা করতে বিএনপির মদদে দেশে তাণ্ডবলীলা চালাচ্ছে। এদের কাছ থেকে দেশের মানুষকে সজাগ থাকাতে হবে।’

বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ-ঢাকা আন্তঃনগর ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের শুভ উদ্ধোধন অনুষ্ঠানের আগে এক সমাবেশে রেলমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘চারদলীয় জোট সরকারের আমলে দেশে রেলের কোনো উন্নয়ন হয়নি। তারা শুধু লুটপাট করেছে। আওয়ামী লীগ ও বিএনপি এক নয়। আমরা উন্নয়নে বিশ্বাস করি। কোটি কোটি টাকার উন্নয়ন হয়েছে উত্তরাঞ্চলে। মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতার কারণে সিরাজগঞ্জ থেকে ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু হচ্ছে। গোপালগঞ্জ ও সিরাজগঞ্জকে একই চোখে দেখেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকারের আমলে বিএনপি-জামায়াত জোট হরতালের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করে রেলের ২৫ কোটি টাকার সম্পদ নষ্ট করেছে।’

এই স্বাধীনতাবিরোধী চক্রের হাত থেকে রক্ষা পেতে তিনি আবারও মহাজোটকে ভোট দেয়ার আহ্বান জানান।

সিরাজগঞ্জ বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ারে রেলসচিব আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য তানভীর শাকিল জয়।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ