1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

ফাইনালে ইংল্যান্ডেকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০১৩
  • ১৩৯ Time View

আজ থেকে ১১ বছর আগে লর্ডসে ঐতিহাসিক ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালের শেষে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জামা ওড়ানোর দৃশ্য ভারতীয় ক্রিকেটের উপকথায় ঢুকে গিয়েছে। ২০০২-য় ইংল্যান্ডের মাটি থেকে ভারতের শেষ ট্রফি এসেছিল। এবারও এসেছে। ইংল্যান্ডেকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তা হল সৌরভ গাঙ্গুলির মত ধোনিও কি আজ আনন্দে জামা খুলে জয়ের সেলিব্রেশন করেছেন।

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে বৃষ্টিই যেন বেশিই খেলছে এজবাস্টনে। নির্ধারিত সময়ের প্রায় ছয় ঘণ্টা পর শুরু হয় শিরোপা জয়ের অন্তিম লড়াই। খেলার দৈর্ঘ্য নামিয়ে আনা হয় ২০ ওভারে। আর সব শেষে ফাইনালে ইংল্যান্ডেকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত।

টসে হেরে ব্যাট করতে নামে ভারত। কিন্তু এখানেই শেষ হয়নি বিপত্তি। ভারতীয় ইনিংসের ছয় ওভার পরে আবার আসে বৃষ্টির বাধা। খেলা বন্ধ থাকে প্রায় এক ঘণ্টা। পরে শুরু হয় ব্যাট বলের লড়াই। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৯ রান তোলে ভারত। শিখর ধাওয়ান ৩১, বিরাট কোহলি ৪৩ ও শেষের দিকে রবীন্দ্র জাদেজার অপরাজিত ৩৩ রানে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১২৯।

১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পুরো ২০ ওভারে ৮ উইকেটে ১২৪ রান তোলে ইংল্যান্ড। ৫ রানের জয় পায় ভারত।

আজ এজবাস্টনের ফাইনালে টস পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংলিশ অধিনায়ক কুক। কিন্তু এরপর জাতীয় সংগীত চলার সময় হানা দেয় বৃষ্টি। দীর্ঘ সময় অপেক্ষার পর ২৪ ওভারের ম্যাচ শুরুর ঘোষণা দেন আম্পায়াররা। কিন্তু কিছুক্ষণ পর সেটিও বাতিল করতে হয়। সর্বশেষ দৈর্ঘ্য নেমে আসে ২০ ওভারে। শেষপর্যন্ত সেটিও না হতে পারলে শিরোপাই হয়তো ভাগাভাগি করে নিতে হবে দুই দলকে।

২০০২ চ্যাম্পিয়নস লিগে যেমন ভাগাভাগি করে নিয়েছিল ভারত ও শ্রীলঙ্কা।

ফাইনালের জন্য কোনো পরিবর্তন আনেনি ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে সেমিফাইনালের দলটি নিয়েই মাঠে নামবেন ধোনি। অন্যদিকে শিরোপা জয়ের অন্তিম লড়াইয়ে একটি পরিবর্তন এনেছে ইংল্যান্ড। স্টিভেন ফিনের জায়গায় দলে ডাকা হয়েছে অলরাউন্ডার টিম ব্রেসনানকে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ