1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

বিএনপিকে আলোচনার প্রস্তাব দেয়া হবে না: হানিফ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০১৩
  • ১৬৩ Time View

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে বিএনপিকে আলোচনার প্রস্তাব দেয়া হবে না।

রবিবার সকালে আওয়ামী লীগের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন।

হানিফ বলেন, নির্বাচন নিয়ে বিএনপির মাঝে যদি কোনো সংশয় বা শঙ্কা থাকে তাহলে তারা জাতীয় সংসদে আলোচনা করবেন এটাই দেশবাসীর প্রত্যাশা ছিল বলে উল্লেখ করেন হানিফ।

তিনি বলেন, সেই প্রত্যাশা অনুযায়ী বিএনপি জাতীয় সংসদে মুলতবি প্রস্তাবও এনেছিল। কিন্তু পরে কী কারণে তারা মুলতবি প্রস্তাবটা প্রত্যাহার করেছিলেন এটা দেশবাসী আগে জানতে চায়। বিএনপি আগে সেই জবাবটা দিক।

তিনি বলেন, মুলতবি প্রস্তাব প্রত্যাহারের মাধ্যমে প্রমাণ করেছে বিএনপি আলোচনা ও কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাসী নয়। বিএনপি যে ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী এটাই তারা প্রমাণ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ