1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতিসংঘের মঞ্চ থেকে ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি দিলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ ফ্যামিলি ও কৃষক কার্ডে বড় সহায়তা চায় বাংলাদেশ একটি কিডনি নিয়েই জাতীয় দলে খেলেছেন বাংলাদেশের যে ক্রিকেটার মিছিলে স্লোগান দিতে দিতেই প্রাণ গেল যুবদল নেতার খুলনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যা মামলায় আরও ২ জন গ্রেপ্তার ২ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘আবার হঠাৎ বৃষ্টি’ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী মালয়েশিয়া থেকে সৌদি আরব: বিদেশ সফরে জামায়াতের অর্ধেক এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক দূতের বৈঠক

বানিয়াচংয়ের সুবিদপুর ইউপির উপ-নির্বাচন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০১১
  • ৩৫২ Time View

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউপি’র চেয়ারম্যান পদে উপ-নির্বাচন সোমবার শান্তিপূর্ণভাবে অনুষ্টিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল কম।

৮হাজার ৮৪২ জন ভোটারের মধ্যে ৬হাজার ৪৪৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ১৭৮টি ভোট বাতিল হয়।

সন্ধ্যা পৌনে ৬টায় বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে বানিয়াচং উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার জালাল উদ্দিন ঘোষিত বে-সরকারি ফলাফলে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গরুর গাড়ি প্রতীক নিয়ে তার প্রাপ্ত ভোট ৪হাজার ৭২২ ভোট।

প্রতিদ্বন্দ্বি জেলা জাতীয় পার্টির সহ সভাপতি আব্দুল মোক্তাদির চৌধুরী অপু দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ১হাজার ৫৪১ ভোট।

নির্বাচনে অপর প্রার্থী কাউছার আহমেদ চৌধুরী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩ ভোট।

রিটার্নিং অফিসার জালাল উদ্দিন বাংলানিউজকে জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ইউনিয়নের ১০টি কেন্দ্রে ১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ জন অফিসারের নেতৃত্বে ১০ জন পুলিশসহ আনসার-ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, ওই ইউনিয়নের চেয়ারম্যান মরহুম আমীর আলী চৌধুরী নির্বাচিত হওয়ার ২২ দিন পর শপথ গ্রহণের আগেই বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। যে কারণে নির্বাচন কমিশন ইউনিয়নটিতে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ