1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে চাইলে সুপ্রিমকোর্ট ভেঙ্গে ফেলতে হবে: নাসিম

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জুন, ২০১৩
  • ১২৫ Time View

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে চাইলে সুপ্রিমকোর্ট ভেঙ্গে দিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম।

নাসিম বলেন, সংবিধান বলেছে পৃথিবীর অন্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় আমাদের দেশে সেভাবে নির্বাচন হতে হবে। আইন সবার জন্য সমান। সংবিধান পবিত্র আমানত।

শনিবার বিকালে পল্লবী কমিউনিটি সেন্টারে মহানগর ১৪ দল আয়োজিত যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার ও রায় কার্যকর দাবি এবং বিএনপি-জামায়াতের অশুভ রাজনীতির প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। আমরা নির্বাচনে যাবো। দুনিয়ার কোনো শক্তি নির্বাচন ঠেকাতে পারবে না।

সবাইকে আগামী নির্বাচনী লড়াইয়ে প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ৫ মাস পর নির্বাচন হবে। নির্বাচনকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন করবে নির্বাচন কমিশন। প্রধানমন্ত্রী শুধু তার দৈনন্দিন কাজ করবেন।

যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়া আপনি যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে পারবেন না। আল্লাহর রহমতে আগামী ইলেকশনের আগে যুদ্ধাপরাধীদের অনেকের বিচার শুধু শেষ হবে না, অনেকের রায়ও কার্যকর করা হবে।

উল্লেখ্য, স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, ১৪ দলের কেন্দ্রীয় নেতা কামরুল আহসান খান, আবদুল হক সবুজ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ