1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিল্পকলার নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী বিএমইউতে রেডিওলজি অটোমেশন, পূবালী ব্যাংকের বাস উপহার ঢাকা জেলা জজ আদালতে লিফট স্থাপনের উদ্বোধন বাংলাদেশে প্রথমবারের মতো ওয়ার্ল্ড মিলিটারি গলফ চ্যাম্পিয়নশিপ শুরু যাত্রীচাপ সামলাতে হিমশিম, অব্যবস্থাপনায় ধুঁকছে গুরুত্বপূর্ণ ঢাকা বিমানবন্দর রেলস্টেশন গ্রামীণ ব্যাংকের রাউজান পাহাড়তলী শাখায় পেট্রল বোমা নিক্ষেপ ব্যাংকে ২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ, দুই ঈদে মিলবে কত দিন লক্ষ্মীপুরে আওয়ামী লীগের ‘ষড়যন্ত্রের’ বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ বিএনপির নেতৃত্বে আর কোনো লড়াই হবে না: নাহিদ ইসলাম সীমান্তে চক্রান্ত হচ্ছে, বিজেপি-আ. লীগ যৌথ মহড়া দিচ্ছে: নাহিদ ইসলাম

ঢাকা জেলা জজ আদালতে লিফট স্থাপনের উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের পুরোনো ভবনে দুটি নতুন প্যাসেঞ্জার লিফট স্থাপনের কাজের উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

রোববার বিকেলে আদালত ভবনে এই উদ্বোধনী অনুষ্ঠান হয়। পুরোনো ভবনের অচল দুটি লিফটের জায়গায় নতুন দুটি লিফট বসানো হচ্ছে।

প্রতিটি লিফটের ধারণক্ষমতা এক হাজার কেজি, গতি প্রতি সেকেন্ডে এক দশমিক পাঁচ মিটার এবং প্রতিটিতে ছয়টি করে স্টপেজ থাকবে। ইতালির তৈরি ‍‍`গড়ার‍‍` ব্র্যান্ডের এই লিফটগুলো বাস্তবায়ন করছে গণপূর্ত ইএম বিভাগ-৩, ঢাকা।

কাজের কার্যাদেশের মূল্য দুই কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা। লিফটগুলো ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে, শিগগিরই স্থাপনের কাজ শুরু হবে।

অনুষ্ঠানে ঢাকা জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, অতিরিক্ত সচিব এসএম এরশাদুল আলমসহ ঢাকার বিচার বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকারি হ্যান্ডআউট থেকে এ তথ্য জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ