1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিল্পকলার নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী বিএমইউতে রেডিওলজি অটোমেশন, পূবালী ব্যাংকের বাস উপহার ঢাকা জেলা জজ আদালতে লিফট স্থাপনের উদ্বোধন বাংলাদেশে প্রথমবারের মতো ওয়ার্ল্ড মিলিটারি গলফ চ্যাম্পিয়নশিপ শুরু যাত্রীচাপ সামলাতে হিমশিম, অব্যবস্থাপনায় ধুঁকছে গুরুত্বপূর্ণ ঢাকা বিমানবন্দর রেলস্টেশন গ্রামীণ ব্যাংকের রাউজান পাহাড়তলী শাখায় পেট্রল বোমা নিক্ষেপ ব্যাংকে ২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ, দুই ঈদে মিলবে কত দিন লক্ষ্মীপুরে আওয়ামী লীগের ‘ষড়যন্ত্রের’ বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ বিএনপির নেতৃত্বে আর কোনো লড়াই হবে না: নাহিদ ইসলাম সীমান্তে চক্রান্ত হচ্ছে, বিজেপি-আ. লীগ যৌথ মহড়া দিচ্ছে: নাহিদ ইসলাম

বাংলাদেশে প্রথমবারের মতো ওয়ার্ল্ড মিলিটারি গলফ চ্যাম্পিয়নশিপ শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

বাংলাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক সামরিক ক্রীড়া পরিষদের (CISM) ১৭তম সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি গলফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত হচ্ছে।

ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে শনিবার (২৮ নভেম্বর) চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। আন্তর্জাতিক সামরিক ক্রীড়া পরিষদের (CISM) তত্ত্বাবধানে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ এই চ্যাম্পিয়নশিপের আয়োজন করছে।

এবারের প্রতিযোগিতায় ১৪টি দেশের ১২১ জন সামরিক গলফার ও কর্মকর্তা অংশগ্রহণ করছেন। দেশগুলো হলো-বাংলাদেশ, ব্রাজিল, কানাডা, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, ভারত, ইতালি, কেনিয়া, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, স্পেন এবং শ্রীলঙ্কা। গলফাররা পুরুষ ও নারী একক ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং পাশাপাশি দলীয় শিরোপার জন্যও লড়াই হবে।

বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এর আগে ২০২৫ সালের জুনে কেনিয়ায় অনুষ্ঠিত ১৬তম আসরের পর এবার বাংলাদেশে এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে। কেনিয়ার সেই আসরে বাংলাদেশ নারী দল রৌপ্য পদক অর্জন করেছিল।

প্রতিযোগিতার সময়সূচি অনুযায়ী, রোববার (২৯ নভেম্বর) থেকে বুধবার (২ ডিসেম্বর) পর্যন্ত কুর্মিটোলা গলফ ক্লাবে মূল রাউন্ডের খেলাগুলো অনুষ্ঠিত হবে। সিআইএসএম-এর মূলমন্ত্র ‘ক্রীড়ার মাধ্যমে বন্ধুত্ব’ (Friendship through Sport)-কে সামনে রেখে এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ