1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ স্থাপনায় নিরাপত্তা জোরদারে ১৫ কোম্পানিকে চিঠি দিনাজপুরে খতমে নবুওয়াত সম্মেলন সফল করতে জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত জরুরি যানবাহন ছাড়া পদ্মা সেতুতে বাস চলাচল প্রায় বন্ধ, ২১ জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ ব্যাহত ফরিদপুরের সড়কে বিএনপি নেতাকর্মীদের মহড়া, শরীয়তপুর ও গোপালগঞ্জে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, নিহত ২ ‘গোপন সমঝোতা’ ভেঙে যাওয়ায় বিএনপি এখন জাতীয় ঐক্যের কথা বলছে: নাহিদ তামাকমুক্ত তারুণ্য গড়তে উদ্ভাবন, সংস্কৃতি, খেলাধুলা ও সহশিক্ষার তাগিদ মাহদী আমিনের উচ্চশিক্ষার মানোন্নয়নে নীতি বাস্তবায়ন ও পরিবীক্ষণ জরুরি ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ বাংলাদেশের ঐতিহ্যবাহী গহনায় মুগ্ধ ওটিলিয়া ইসলামাবাদে দেওয়া স্পিকারের বক্তব্যে নতুন করে আলোচনায় ঢাকা-দিল্লি সম্পর্ক

ছেলে ছাত্রলীগ করায় ত্যাজ্য করলেন বাবা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ২২ Time View

রাজনীতির মতপার্থক্য এবার আঘাত হেনেছে রক্তের সম্পর্কে। যে ছেলেকে ঘিরে ছিল বাবার স্বপ্ন, সেই ছেলের সঙ্গেই সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিলেন বাবা। কারণ ছেলের রাজনৈতিক আদর্শ ও কর্মকাণ্ড মেনে নিতে পারছেন না তিনি। অন্যদিকে ছেলের কথা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি তার প্রাণ। প্রয়োজনে পরিবারের বন্ধন ছিন্ন হলেও রাজনীতি ছাড়বেন না তিনি। বরগুনার আমতলীতে ঘটেছে এমন ঘটনা। আজ রবিবার বরগুনা জেলা জজ আদালতের আইনজীবী মো. রফিকুল ইসলামের মাধ্যমে ছেলের সঙ্গে পারিবারিক ও সামাজিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন বাবা ইদ্রিস মৃধা। জানা গেছে, রাহাত মৃধা আমতলী উপজেলার উত্তর কালীবাড়ী গ্রামের ইদ্রিস মৃধার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন বলে জানা গেছে। ঘোষণাপত্রে ইদ্রিস মৃধা উল্লেখ করেন, ছেলের রাজনৈতিক কর্মকাণ্ড ও অবাধ্য আচরণের কারণে তিনি সামাজিক ও পারিবারিকভাবে বিব্রত। এ পরিস্থিতিতে ছেলের সঙ্গে পারিবারিক ও সামাজিক সব ধরনের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইদ্রিস মৃধা বলেন, ‘আমার অবাধ্য হওয়ায় তাকে আইনিভাবে পরিবার থেকে ত্যাজ্য করার ঘোষণা দিয়েছি। তার সঙ্গে আমার ও আমার পরিবারের কোনো সম্পর্ক নেই।’ বাবার এমন সিদ্ধান্তের পরও নিজের রাজনৈতিক অবস্থানে অনড় রাহাত মৃধা। তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ আমার প্রাণ। আমাকে ত্যাজ্য করলেও আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে থেকে জীবন কাটাতে চাই। পরিবার থেকে বিচ্ছিন্ন করলেও আমার কোনো সমস্যা নেই।‘

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ